আইপিএল ২০২০: সুপার সানডেতে পয়েন্টে টেবিলের ১ বনাম ২! মুম্বই-দিল্লি মহারণে দুই দলের সম্ভাব্য একাদশ

আইপিএল ২০২০: সুপার সানডেতে পয়েন্টে টেবিলের ১ বনাম ২! মুম্বই-দিল্লি মহারণে দুই দলের সম্ভাব্য একাদশ

রবিবার সুপার সানডের আইপিএল মহারণে মুখোমুখি মুম্বই- দিল্লি। আইপিএল ১৩ তে এই মুহূর্তে বিধ্বংসী ফর্মে খেলছে দুই দল। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুম্বই ইন্ডিয়ান্স। আবুধাবিতে এবছরের আইপিএলে এখনও পর্যন্ত শীর্ষস্থানের দুই দলের মধ্য়ে লড়াই কেমন জমে দেখার অপেক্ষায় ফ্যানেরা। একনজরে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি দলের সম্ভাব্য একাদশ ও কী কী পরিবর্তন হতে পারে জেনে নেওয়া যাক।

মুম্বই দলের বোলিংয়ে কী পরিবর্তন হতে পারে

মুম্বই দলের বোলিংয়ে কী পরিবর্তন হতে পারে

আইপিএলে আরসিবির কাছে হারের পর মুম্বই জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করেছে। দলের তিন পেসার দুর্দান্ত ফর্মে রয়েছেন। বুমরাহ থেকে প্যাটিনসন, বোল্ট এবার আইপিএলে আগুনে বোলিং করছেন। সেক্ষেত্রে বোল্ট ও প্যাটিনসনের মধ্য়ে একজনকে বিশ্রাম দিয়ে কুল্টারনাইলকে খেলাতে পারেন রোহিত শর্মা।

ব্যাটে কী পরিবর্তন হতে পারে?

ব্যাটে কী পরিবর্তন হতে পারে?

মুম্বই দলে পোলার্ড, প্যাটিনসন, বোল্ট ও ডি'কক ১৩ তম আইপিএলে শুরু থেকে খেলছেন। সেই কারণে রবিবার দলের রিসার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে বেশ কিছু বদল আনতে পারেন রোহিত শর্মা। সেক্ষেত্রে ঈশান কিশানকে দিয়ে কিপিং করিয়ে ডি'কককে এক ম্যাচ বিশ্রাম দিয়ে ক্রিস লিনকে দেখে নিতে পার মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেটমেন্ট

একনজরে কী হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ

একনজরে কী হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, ক্রিস লিন, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, কুন্টারলাইন, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট,রাহুল চাহার।

 দিল্লির দলের প্রথম একাদশ কী হতে পারে

দিল্লির দলের প্রথম একাদশ কী হতে পারে

দিল্লি দলে এবছর চোট আঘাত রয়েছে। তারপরও দল দারুণ খেলে এই মুহূর্তে ১ নম্বরে রয়েছে। দিল্লি দলে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সম্ভাব্য একাদশ-পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস, সিমরেন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, হর্ষল প্যাটেল, অক্ষর প্যাটেল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+