আইপিএল ২০২০ : এমএস ধোনি বনাম ডেভিড ওয়ার্নার, দুই অধিনায়কের রেকর্ডের পার্থক্য

আইপিএল ২০২০ : এমএস ধোনি বনাম ডেভিড ওয়ার্নার, দুই অধিনায়কের রেকর্ডের পার্থক্য

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুই দলের ক্রিকেটারদের মধ্যে যেমন হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা, তেমনই নেতা এমএস ধোনি ও ডেভিড ওয়ার্নারের মধ্যে প্রতিযোগিতা দেখতে মুখিয়ে বিশ্ব।

ধোনি ও ওয়ার্নারের মূল্য

ধোনি ও ওয়ার্নারের মূল্য

আইপিএল ২০২০-তে ১৫ কোটি টাকা দিয়ে মহেন্দ্র সিং ধোনিকে কিনেছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে এবার অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১২ কোটি টাকা দিচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ।

দুই অধিনায়কের আইপিএল রেকর্ড

দুই অধিনায়কের আইপিএল রেকর্ড

আইপিএলে এখনও পর্যন্ত ১৭৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ১০৫টি ম্যাচে জয় হাসিল করেছে মাহির দল। চেন্নাই সুপার কিংসকে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন করা এমএসের জয়ের হার ৫৯ শতাংশের একটু বেশি। অন্যদিকে সানরাইজাার্স হায়দরাবাদকে ৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়া ডেভিড ওয়ার্নার ২৭টি ম্যাচ জিতেছেন। এক বারের আইপিএল চ্যাম্পিয়ন এই ক্রিকেটারের জয়ের হার ৫৩ শতাংশের একটু বেশি।

এবারের আইপিএলে কে কোথায়

এবারের আইপিএলে কে কোথায়

এমএস ধোনির নেতৃত্বে এবারের আইপিএলে তিনটির মধ্যে দুটি ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। একটি ম্যাচ থেকে জয় হাসিল হয়েছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের। অন্যদিকে আইপিএল ২০২০-তে তিনটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ।

ধোনি ও ওয়ার্নারের ব্যাটিং রেকর্ড

ধোনি ও ওয়ার্নারের ব্যাটিং রেকর্ড

আইপিএলে এখনও পর্যন্ত ১৯৩টি ম্যাচ খেলে ৪৪৭৬ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টে ২৩টি অর্ধশতরান এসেছে কিংবদন্তির ব্যাট থেকে। অন্যদিকে আইপিএলে ১২৯টি ম্যাচ খেল ৪৭৯৩ রান করেছেন ডেভিড ওয়ার্নার। ৪৪টি অর্ধশতরানের পাশাপাশি ৪টি শতরানের মালিক অজি ওপেনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+