আইপিএল ২০২০: ১৪ মাস ক্রিকেটের বাইরে, কত দিন পর আজ মাঠে ফিরছেন ধোনি
আইপিএল ২০২০: ১৪ মাস ক্রিকেটের বাইরে, কত দিন পর আজ মাঠে ফিরছেন ধোনি
অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই আইপিএল ২০২০-র ঢাকে কাঠি। মুম্বই বনাম চেন্নাই ম্যাচ দিয়ে ১৩তম আইপিএলের পর্দা উঠতে চলেছে। আর এই ম্যাচ দিয়েই ১৪ মাস পর বাইশ গজে ফিরছেন ধোনি।

শেষবার ধোনিকে কবে ক্রিকেট মাঠে দেখা গিয়েছে
শেষবার ২০১৯ সালে ১০ জুলাই ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছিলেন ধোনি। সেই ম্যাচে ৫০ রান করে রান আউট হওয়ার পর মাহিকে বাইশ গজে ফিরতে দেখা যায়নি।

দেশের জার্সিতে অবসর
দীর্ঘ ১ বছর দেশের জার্সিতে কোনও সিরিজ না খেলে শেষে ক্রিকেট দুনিয়াকে চমক দিয়ে, ২০২০ সালের ১৫ অগাস্ট ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ফেলেন।

কত দিন পর ক্রিকেটে ফিরছেন ধোনি
খাতায় কলমে দীর্ঘ ১৪ মাস পর ধোনি বাইশ গজে ফিরছেন। দিন সংখ্যায় হিসেবে করলে ৪৩৬ দিন পর ধোনিকে ক্রিকেট মাঠে ফিরতে দেখা যেতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আজ প্রথমবার মাঠে নামবেন ধোনি। সেদিক থেকে দেখতে গেলে দেশের জার্সিকে গুডবাই জানানোর পর ৩৪ দিন পর আইপিএল দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন মাহি।

ভারতীয় সময় ম্যাচ কখন শুরু কোথায় দেখবেন
ভারতীয় সময় আজ ৭.৩০ মিনিট থেকে আইপিএলে বল গড়াতে চলেছে। তার আগে সন্ধ্যে ৭টায় ধোনিকে চেন্নাই সুপার কিংস দলের হয়ে টস করতে দেখা যাবে। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও অনলাইনে হটস্টার অ্যাপে আইপিএলের ম্যাচ দেখা যাবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications