আইপিএল ২০২০তে করোনা আতঙ্ক! চেন্নাই ছাড়লেন থালাইভা ধোনি

আইপিএল ২০২০তে করোনা আতঙ্ক! চেন্নাই ছাড়লেন থালাইভা ধোনি

করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ! ইতিমধ্যে দেশের দুই প্রান্তে কর্ণাটক ও দিল্লিতে করোনা থাবায় বলি ২। যারপর ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। ১৬ এপ্রিলের পর ফের আইপিএল টুর্নামেন্ট শুরু হবে। বোর্ডের পক্ষ থেকে শনিবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে দেখা করে পরিস্থিতে বুঝিয়ে বলা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিরাও দর্শক ফ্যানের নিরাপত্তার উদ্বেগের পরিস্থিতি বুঝে আইপিএল পিছিয়ে দেওয়ার পক্ষে। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় এবার চেন্নাই ছাড়লেন ধোনি।

 সবার আগে প্রস্তুতিতে এসেছিলেন মাহি

সবার আগে প্রস্তুতিতে এসেছিলেন মাহি

উল্লখ্য এবছর সবার আগে প্রস্তুতি শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। ২ মার্চ চেন্নাইয়ে পৌঁছন ধোনি। এরপর রায়না, মুরলী বিজয়, পীযূষ চাওলাদের নিয়ে মাহি প্রস্তুতিতে নেমে পড়েন। চিপক স্টেডিয়ামে আইপিএল ২০২০-র জন্য ধোনির প্রথম প্রস্তুতি দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো।

ধোনির ছক্কা হাঁকানোর ভিডিও ভাইরাল

ধোনির ছক্কা হাঁকানোর ভিডিও ভাইরাল

চিপকে আইপিএলের প্রস্তুতিতে ফিরে নেটে ধোনির ছক্কা হাঁকানোর ভিডিও ভাইরাল হয়। ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখলেও ধোনির ব্যাটে বলে সংযোগের ক্ষেত্রে যে ধার কমেনি, তা মাহির ব্যাটে একের পর এক ছক্কাই প্রমাণ করেছিল।

আইপিএল স্থগিত হওয়ার ধোনিকে মাঠে দেখার অপেক্ষা বাড়ল

আইপিএল স্থগিত হওয়ার ধোনিকে মাঠে দেখার অপেক্ষা বাড়ল

শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিলেন ধোনি। সেই ম্যাচের পর আর ক্রিকেটে ফেরেননি প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতের হয়ে একের পর এক সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখেন তিনি। যারপর ধোনির অঘোষিত অবসর নিয়ে তুমুল জল্পনা শুরু হয়।

আইপিএল বাতিল হলে ধোনিকে মিস করবেন ফ্যানেরা

আইপিএল বাতিল হলে ধোনিকে মিস করবেন ফ্যানেরা

উল্লেখ্য আইপিএল দিয়েই ক্রিকেটে ফিরতে চলেছিলেন ধোনি। করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে আইপএল এখন স্থগিত হয়েছে। ১৬ এপ্রিল থেকে ফের টুর্নামেন্ট শুরু হবে। সেক্ষেত্রে তখন করোনার প্রকোপের বিরুদ্ধে পরিস্থিতি আয়ত্তের মধ্য়ে না এলে ফের অনির্দিষ্টকালের জন্য আইপিএল টুর্নামেন্টে স্থগিত হতে পারে। সেক্ষেত্রে ধোনিকে এই মরসুমে মাঠে ফিরতে দেখা থেকে ফ্যানেরা মিস করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+