আইপিএল ২০২০ : ১৯৪তম ম্যাচে নেমে 'চিন্না থালা'-কে টপকে শীর্ষে 'থালা' ধোনি

আইপিএল ২০২০ : ১৯৪তম ম্যাচে নেমে 'চিন্না থালা'-কে টপকে শীর্ষে 'থালা' ধোনি

আইপিএলে ১৯৪তম ম্যাচ খেলেই ফেললেন মহেন্দ্র সিং ধোনি। 'চিন্না থালা' সুরেশ রায়নাকে টপকে টুর্নামেন্টের সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার হলেন 'থালা'। আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে ইতিহাস রচনা করলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। এ সংক্রান্ত পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

ধোনির ১৯৪তম ম্যাচ

ধোনির ১৯৪তম ম্যাচ

সানরাইজার্স হায়দরাবাদের মাঠে নেমে আইপিএলে ১৯৪তম ম্যাচ খেলে ফেললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টে এত ম্যাচ খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই। অর্থাৎ এক্ষেত্রেও শীর্ষ স্থানে পৌঁছে গেলেন সেরা ধোনি।

দ্বিতীয় স্থানে রায়না

দ্বিতীয় স্থানে রায়না

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলেছেন 'চিন্না থালা'। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তাঁকে টপকে গেলেন এমএস ধোনি। করোনা ভাইরাসের জেরে এবারের আইপিএল খেলবেন না বলে আগেই জানিয়েছিলেন রায়না। তাই হয়তো এবার এমন অনন্য নজির গড়তে পারলেন ক্যাপ্টেন কুল।

তৃতীয় স্থানে রোহিত

তৃতীয় স্থানে রোহিত

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। আইপিএলে এখনও পর্যন্ত ১৯২টি ম্যাচ খেলেছেন মু্ম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। টুর্নামেন্টে পাঁচ হাজার রানও পূর্ণ করেছেন হিটম্যান। বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার প্রথম স্থানে রয়েছে মুম্বই।

চেন্নাইয়ের অগ্নি পরীক্ষা

চেন্নাইয়ের অগ্নি পরীক্ষা

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকার সর্বশেষ অর্থাৎ অষ্টম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এমএস ধোনির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+