আইপিএলে বিরল নজির মহম্মদ সিরাজের, একনজরে টুর্নামেন্টের ইতিহাসে সেরা ৫ বোলিং রেকর্ড

আইপিএলে বিরল নজির মহম্মদ সিরাজের, একনজরে টুর্নামেন্টের ইতিহাসে সেরা ৫ বোলিং রেকর্ড

আইপিএল ২০২০ অভিযানে আবুধাবি কেকেআর বিরুদ্ধে বিরল নজির মহম্মদ সিরাজের। আরসিবির পেসার কেকেআরের বিরুদ্ধে নিজের বোলিং স্পেলের প্রথম ২টি ওভারে মেডেন করেন। যা আইপিএলের ইতিহাসে এই প্রথম। সেই সঙ্গে প্রথম ২ ওভারে কেকেআরের রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা ও টম ব্যান্টন, তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সিরাজ। ম্যাচে নির্ধারিত ৪ ওভারে সিরাজ ৮ রান খরচে ৩টি উইকেট পেয়েছেন। একনজরে আইপিএলের ইতিহাসে বোলারদের নজিরে চোখ রাখা যাক।

আলজারি জোসেফ

আলজারি জোসেফ

আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিরল নজির মুম্বই ইন্ডিয়ান্সের পেসার আলজারি জোসেফের। ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে এসে আইপিএল অভিষেক ম্যাচে জোসেফ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১২ রান খরচে ৬টি উইকেট পেয়েছিলেন। আইপিএলের ইতিহাসে এটাই কোনও বোলারের সেরা বোলিং স্পেল।

সোহেল তানভীর

সোহেল তানভীর

আইপিএলের প্রথম মরসুমে সিএসকের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের বাঁ-হাতি পেসার সোহেল তানভীর ১৪ রান খরচে ৬টি উইকেট তুলে নিয়েছিলেন। আইপিএলের ইতিহাসে বাঁ-হাতি কোনও পেসারের এখনও পর্যন্ত এটাই ইনিংসে সেরা বোলিং স্পেল।

অনিল কুম্বলে

অনিল কুম্বলে

২০০৯ কেপটাউন আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির হয়ে ৩.১ ওভার বল করে ৫ রান ৫ উইকেট নেওয়ার বিরল নজির রয়েছে অনিল কুম্বলের। ভারতীয় কিংবদন্তির এই কীর্তি আইপিএল আজও অক্ষত।

আইপিএলে সর্বাধিক উইকেট শিকারের নজির

আইপিএলে সর্বাধিক উইকেট শিকারের নজির

আইপিএলে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে নজির রয়েছে লাসিথ মালিঙ্গার। ১২২ ম্যাচ খেলে শ্রীলঙ্কার পেসার মালিঙ্কা রেকর্ড সংখ্যক ১৭০ টি উইকেট পেয়েছেন। চলতি মরসুমে পারিবারিক কারণে আইপিএল থেকে মালিঙ্গা সরে দাঁড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+