আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে সুপার ওভারে ৬টি বলই ব্লকে ফেলতে চেয়েছিলেন শামি!

আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে সুপার ওভারে ৬টি বলই ব্লকে ফেলতে চেয়েছিলেন শামি!

আইপিএলের ইতিহাসে এই প্রথম তিনটি সুপার ওভার দেখল ক্রিকেট বিশ্ব। রবিবারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে হয় দুটি সুপার ওভার। মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচের অন্যতম নায়ক ফাস্ট বোলার মহম্মদ শামি সুপার ওভারে কীরকম বল করতে চেয়েছিলেন, তা জানালেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল।

৬টি বলই ইয়র্কার!

৬টি বলই ইয়র্কার!

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ সুপার ওভারে পৌঁছতেই কোনও কিছু না ভাবে অভিজ্ঞ মহম্মদ শামির হাতে বল তুলে দিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। ওই ওভারে বাংলার ফাস্ট বোলার ৬টি বলই ইয়র্কার ফেলতে চেয়েছিলেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন রাহুল।

বুমরাহ বনাম শামি

বুমরাহ বনাম শামি

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম সুপার ওভারে আগে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব। ওই ওভারে দুর্দান্ত বোলিং করেন মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। তিনিও ৬টি বল ব্লকে ফেলার চেষ্টা করেন। তবে ষষ্ঠ ছাড়া বাকি বাকি সব বল লো ফুলটস আকারে ব্যাটসম্যানের কাছে পৌছয়। যা খেলা কার্যত দুঃসাধ্য। তাই পাঁচ রানের বেশি তুলতে পারেনি পাঞ্জাব। ওভারে দুটি উইকেটও নেন বুমবুম। সুপার ওভারে প্রতিপক্ষ দলকে ৫ রানে আটকে রাখা সহজ কাজ নয়। সেই অসম্ভবকে সম্ভব করে দেখান কিংস ইলেভেন পাঞ্জাব। উইকেট না নিলেও লাগাতার ইয়র্কার, ফুল লেন্থে বল করে ম্যাচ ফের টাই করান বাংলার ফাস্ট বোলার। বুমরাহের সঙ্গে মুখোমুখি সমরে যে শামিরই জয় হয়েছে, তা বলাই যায়।

শামির প্রশংসায় রাহুল

শামির প্রশংসায় রাহুল

সুপার ওভারে কুইন্টন ডি কক এবং রোহিত শর্মার মতো বিপজ্জনক ব্যাটসম্যানদের আটকে রাখা মুখের কথা নয়। সেই অসম্ভবকে সম্ভব করা মহম্মদ শামির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। টু্র্নামেন্ট যত এগোচ্ছে, তত শামির থেকে সেরাটা বেরিয়ে আসছে বলে মনে করেন কর্নাটকী।

আইপিএল ২০২০-তে শামি

আইপিএল ২০২০-তে শামি

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন মহম্মদ শামি। ১৪টি উইকেট নিয়ে বেগুনি টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন বাংলার ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+