আইপিএল ২০২০: রানে ফিরলেন ডি'কক, শারজায় সানরাইজার্সকে কত রানের টার্গেট মুম্বইয়ের
আইপিএল ২০২০: রানে ফিরলেন ডি'কক, শারজায় সানরাইজার্সকে কত রানের টার্গেট মুম্বইয়ের
আইপিএল ২০২০তে শারজার মাঠে খেলা মানেই রানের পাহাড়! এদিন সানরাইজার্সের বিরুদ্ধে মহারণে শারজায় প্রথমে ব্যাট করে রানের পাহাড় খাড়া করল মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বড় রান না পেলেও দুশো রান তুলতে অসুবিধে হল না মুম্বইয়ের। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ২০৮ রান তুলেছে। ম্যাচ জিততে ওয়ার্নারদের টার্গেট এখন ২০৯ রান।
এদিন মুম্বইয়ের হয়ে রানের ছন্দে ফিরলেন কুন্টন ডি'কক। আইপিএল ২০২০তে এবছর মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ-হাতি ওপেনার রানের ছন্দে ছিলেন না। রোহিতের ব্যর্থতা ঢেকে টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা মুম্বইকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন। ৫ বলে ৬ রান করে রোহিত শর্মা আউট হলে ডি'কক বিধ্বংসী খেলে ৩৯ বলে ৬৭ রান হাঁকিয়েছেন। ৪টি চার হাঁকানোর পাশাপাশি বাঁ-হাতি ওপেনার ৪টি ছক্কাও হাকিঁয়েছেন।
মিডল অর্ডারে আরেক বাঁ-হাতি ঈশান কিশান রান পেয়েছেন। এদিন ২৩ বলে করলেন ৩১ রান। পোলার্ড ১৩ বলে ২৫ ও হার্দিক ১৯ বলে ২৮ রান হাঁকান।
মারাকাটারি ব্যাটিংয়ে ক্যামিও ইনিংস ক্রুণাল পান্ডিয়ায়। ৪ বলে ক্রুণাল ২টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ২০ রান করেন। শারজার এই পিচে বড় রানের হদিশ ছিলই। এবার মুম্বইয়ের বিরুদ্ধে ২০৯ রান তাড়া করতে নেমে ওয়ার্নার-বেয়ারস্টোরা ম্যাচ জিততে পারে কিনা, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications