আইপিএল ২০২০: স্পিনারকে উইকেট দিয়ে এসে মুম্বইয়ের হয়ে আজ এই রেকর্ড গড়া হল না রোহিতের

আইপিএল ২০২০: স্পিনারকে উইকেট দিয়ে এসে মুম্বইয়ের হয়ে আজ এই রেকর্ড গড়া হল না রোহিতের

আইপিএল ২০২০তে আজ রাজস্থানের বিরুদ্ধে ভালো শুরু করলেও অর্ধশতরান করা হল না রোহিত শর্মার। ম্যাচে এদিন ২৩ বলে রোহিত ৩৫ রান হাঁকান হিটম্যান। রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামার আগে, এবছর মরুশহরের আবুধাবিতে আইপিএলের ৩ টি ম্যাচ খেলেছেন হিটম্যান। এই তিন ম্যাচের মধ্যে আবুধাবিতে দুটি হাফ সেঞ্চুরি এসেছে। কেকেআরের বিরুদ্ধে ৮০ রান ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৭০ রান হাঁকিয়েছেন। এদিন অবশ্য শ্রেয়স গোপালের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন। ম্যাচে ২টি চার ও ৩টি ছক্কা হাঁকান রোহিত।

আইপিএল ২০২০: স্পিনারকে উইকেট দিয়ে এসে মুম্বইয়ের হয়ে আজ এই রেকর্ড গড়া হল না রোহিতের

ফলে এদিন আইপিএলে জোড়া মাইলস্টোন গড়ার পরিবর্তে একটি মাইলস্টোন গড়েই মাঠ ছাড়লেন হিটম্যান। আইপিএলে এদিন ১৯৪তম ম্যাচ খেলে সুরেশ রায়নাকে টপকে গেলেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক এখন আইপিএলে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলে ফেলছেন। এর আগে সুরেশ রায়না ১৯৩টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে ছিলেন। ধোনি ১৯৫টি আইপিএল ম্যাচ খেলে রোহিতের থেকে এগিয়ে রইলেন।

এই রেকর্ডটি গড়া হলেও আরেকটি রেকর্ড এদিন হাতছাড়া করে এলেন হিটম্যান। ব্যাটে যেভাবে এদিন বিধ্বংসী ফর্মে শুরু করেছিলেন তাতে ৮৬ রান হাঁকাতে পারলে রোহিতের সামনে এদিন দ্বিতীয় মাইলস্টোন লেখা ছিল। রাজস্থানের বিরুদ্ধে ৮৬ রান হাঁকালে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এদিন ৪০০০ রান সম্পূর্ণ করতে পারতেন রোহিত। ৩৫ রান করে আউট হওয়া রেকর্ড হাতছাড়া হলেও পরের ম্যাচে সুযোগ থাকছে। এই রেকর্ডটি করতে গেলে হিটম্যানকে পরের ম্যাচে ৫১ রান করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+