আইপিএল ২০২০: মুম্বই বনাম আরসিবি, টানা ৩ ম্যাচে ব্যাটে ব্যর্থ বিরাট, হাফ সেঞ্চুরি পড়িক্কলের

আইপিএল ২০২০: মুম্বই বনাম আরসিবি, টানা ৩ ম্যাচে ব্যাটে ব্যর্থ বিরাট, হাফ সেঞ্চুরি পড়িক্কলের

ফের ব্যর্থ বিরাট কোহলি। গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে লোকেশ রাহুলের ২টি ক্যাচ ফেলার পর বিরাটকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে এরপর ব্যাট হাতে মাত্র ১ রান করেছিলেন।

আইপিএল ২০২০: মুম্বই বনাম আরসিবি, টানা ৩ ম্যাচে ব্যাটে ব্যর্থ বিরাট, হাফ সেঞ্চুরি পড়িক্কলের

এদিনও ব্যাটে রানের ছন্দে ফিরতে পারলেন না আরসিবি অধিনায়ক। ১১ বল খেলে ৩ রান করে বিরাট আউট হয়ে ফেরেন। ম্যাচের ১৩ তম ওভারে রাহুল চাহারের বলে একট্রা কভারে রোহিতের হাতে সহজতম ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কিং কোহলি। স্পিনারের বিরুদ্ধে ভালো খেললেও এদিন চাহারকে সামলাতে বেকায়দায় পড়েন বিরাট।

দীর্ঘ চার মাস পর ২২ গজে প্রত্যাবর্তনে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কোহলি। ১৩ তম আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ১৪ রান হাঁকানোর পর পাঞ্জাবের বিরুদ্ধে ১ ও আজকে ৩ রান করে আউট বিরাট। টানা তিন ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ আরসিবি কাপ্তান। প্রসঙ্গত পরিসংখ্যান বলছে আইপিএলে শেষ ৮ ইনিংসে ২৫ রানের গণ্ডি পার করতে পারেননি বিরাট।

অন্যদিকে আরসিবি জার্সিতে এবছর অভিষেক ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি (৫৬ রান) হাঁকানোর পর এদিন ৪০ বলে ৫৪ রান করে আউট হলেন কুড়ি বছরের দেবদূত পড়িক্কল। আরসিবির বাঁ-হাতি ওপেনার ৫টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন। তাঁর ব্যাটে ভর করেই দল রানের পাহাড়ে পৌঁছয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+