আইপিএল ২০২০ : মুম্বই ও বেঙ্গালুরুর মধ্যে শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০ : মুম্বই ও বেঙ্গালুরুর মধ্যে শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএলে যতবারই মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইতিহাস রচনা হয়েছে। টুর্নামেন্টের চলতি সংস্করণেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করেছিল ক্রিকেট বিশ্ব। সুপার ওভারে খেলার ফয়সলা নির্ধারিত হয়েছিল। তারই প্রেক্ষিতে শক্তিতে এগিয়ে কোন দল, তা এক নজরে দেখে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপট, স্থান এবং সময় সম্পর্কে জেনে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা

শক্তি : ফিট থাকলে অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন কুইন্টন ডি কক, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানরাও। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো তারকারা।

দুর্বলতা : চোট পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর অভাব মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে অনুভূত হচ্ছে। এটাই এই দলের প্রধান দুর্বলতা।

রয়্যাল চ্যালেঞ্জার্সের শক্তি ও দুর্বলতা

রয়্যাল চ্যালেঞ্জার্সের শক্তি ও দুর্বলতা

শক্তি : অধিনায়ক বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে রয়েছেন অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল, এবিডি ভিলিয়ার্সের মতো তারকারা। বোলিং বিভাগকে ভরসা জুগিয়েই চলেছেন ক্রিস মরিস, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনির মতো দক্ষ ক্রিকেটাররা।

দুর্বলতা : ধারাবাহিকতার অভাবে চলতি টুর্নামেন্টে ভুগতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

দুই দলই ১১টি করে ম্যাচ খেলে ১৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। বুধবারের ম্যাচ যে দল জিতবে, তারা সরাসরি প্লে-অফে পৌঁছে যাবে। পরাজিত দলকে একই পর্বে পৌঁছতে আরও একটি ম্যাচ অপেক্ষা করতে হবে। তাই বুধবারের লড়াই বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে খেলার সরাসরি সম্প্রচার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+