আইপিএল ২০২০: মুম্বই বনাম আরসিবি মহারণে টস জিতে ফিল্ডিং রোহিতের, দুই দলের একাদশ কী জেনে নিন

আইপিএল ২০২০: মুম্বই বনাম আরসিবি মহারণে টস জিতে ফিল্ডিং রোহিতের, দুই দলের একাদশ কী জেনে নিন

দুবাইয়ে আজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি মহারণ। রবিবার রাজস্থান-পাঞ্জাবের বিধ্বংসী ম্যাচ দেখার পর আজ রোহিত বনাম বিরাট ডুয়েলের মারকাটারি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। দুই দল আইপিএল ২০২০তে প্রথমবার মুুখোমুখি হচ্ছে। যার আগে নাইট রাইডার্সকে হারিয়ে জয়ের ছন্দে ফিরেছে রোহিতরা, অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দুশো প্লাস রান খরচ করে ম্যাচ হেরেছে বিরাট অ্যান্ড কোম্পানি।

আইপিএল ২০২০: মুম্বই বনাম আরসিবি মহারণ

আইপিএল ২০২০তে দুবাইয়ের ম্যাচগুলিতে টস জিতে ক্যাপ্টেনরা ব্যাটিং নিলেও রোহিত শর্মা এদিন ফিল্ডিং নিলেন। দুই দলেই এদিন একাধিক পরিবর্তন রয়েছে।

মু্ম্বইয়ের হয়ে এদিন সৌরভ তিওয়ারির পরিবর্তে এদিন ঈশান কিশান খেলছেন। অন্যদিকে আরসিবি দলে এদিন তিনটি পরিবর্তন। আরসিবির হয়ে এদিন অ্যাডাম জাম্পা ও ইসুরু উদানা অভিষেক করলেন। শ্রীলঙ্কার পেসার উদানার আজ প্রথম আইপিএল ম্যাচ।

একনজরে মুম্বই ইন্ডিয়ান্সের দল

রোহিত শর্মা (অধিনায়ক), কুন্টন ডি'কক, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া,ঈশান কিশান, কাইরন পোলার্ড, ক্রুণআল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

একনজরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল

অ্যারন ফিঞ্চ, দেবদূত পড়িক্কাল, বিরাট কোহলি (অধিনায়ক), এ বি ডিভিলিয়ার্স, গুরকীত সিং, সিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, অ্যাডাম জাম্পা, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+