আইপিএল ২০২০: অ্যারন ফিঞ্চের দুরন্ত হাফ সেঞ্চুরিতে রোহিতদের চাপে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স
আইপিএল ২০২০: মুম্বই বনাম আরসিবি, অ্যারন ফিঞ্চের দুরন্ত হাফ সেঞ্চুরিতে রোহিতদের চাপে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স
ফিঞ্চের হাফ সেঞ্চুরি মুম্বইয়ের বিরুদ্ধু দাপুটে শুরু আসিবির। ম্যাচে এদিন ৩১ বলে অর্ধশতরান করলেন ফিঞ্চ। আইপিএল ২০২০-তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে এটি প্রথম হাফ সেঞ্চুরি ফিঞ্চের। মুম্বইয়ের বিরুদ্ধে বড় ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানোয় স্বভাবতই বিরাটের মুখে খুশির হাওয়া। আইপিএল কেরিয়ারে এটি ফিঞ্চের ১৪ তম হাফ সেঞ্চুরি। এদিন ৭টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্য ফিঞ্চ হাঁফ সেঞ্চুরি হাঁকান। ওপেনিংয়ে এদিন পাওয়ার প্লের ৬ ওভার শেষে ফিঞ্চ-পড়িক্কল জুটি ৫৯ রান তোলে।

হাফ সেঞ্চুরি হাঁকানোর পর দু'রান যোগ করেই ফিঞ্চ এদিন সাজঘরে ফেরেন। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের স্লো বলে চালিয়ে খেলতে গিয়ে লং অফে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ফিঞ্চ ৫২ রানে আউট হন। প্রসঙ্গত এদিন তৃতীয় ওভারের তৃতীয় বলে বোল্টের ডেলিভারিতে মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন ফিঞ্চ।
রোহিত সেই ক্যাচ মিস করায় জীবন দান পেয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে অনেকটা এগিয়ে দিলেন অজি ক্রিকেটার। রোহিতের হাতে ক্যাচ মিস হওয়ার মুহূর্তে ফিঞ্চ ৯ রানে ব্যাট করছিলেন। আরসিবি'র জার্সিতে প্রথম ৩ ম্যাচ শেষে ফিঞ্চ ১০১ রান করেছেন।












Click it and Unblock the Notifications