আইপিএল ২০২০ : মুম্বই ও পাঞ্জাব, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
আইপিএল ২০২০ : মুম্বই ও পাঞ্জাব, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়
রবিবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। ম্যাচ জিততে মরিয়া দুই দলই। তার আগে দুই দলের শক্তি ও দুর্বলতা এক নজরে দেখে নেওয়া যাক। ম্যাচের প্রেক্ষাপট, স্থান এবং সময় সম্পর্কে ধারণা নেওয়া যাক।

মুম্বইয়ের শক্তি ও দুর্বলতা
শক্তি : রোহিত শর্মা, কুইন্টন ডি কক, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড নিয়ে গড়া মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগের টুর্নামেন্টের অন্যতম সেরা। বোলিং বিভাগে ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা।
দুর্বলতা : বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রাহুল চাহার টুর্নামেন্টে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। কার্যত ব্যর্থ ক্রুনাল পান্ডিয়াও।

পাঞ্জাবের শক্তি ও দুর্বলতা
শক্তি : অধিনায়ক কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল ও ক্রিস গেইস কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। মহম্মদ শামির মতো ফাস্ট বোলারও কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম শক্তি।
দুর্বলতা : কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল ছাড়া কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং অর্ডার কার্যত ব্যর্থ। সেভাবে জ্বলে উঠতে পারছে না দলের বোলিং বিভাগও।

ম্যাচের প্রেক্ষাপট
গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে পৌঁছে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধেও জিততে মরিয়া। অন্যদিকে আরসিবি-কে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটতে থাকা পাঞ্জাব রোহিত শর্মাদের বেশ ভালই বেগ দেবে।

কখন এবং কোথায় ম্যাচ
মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে। ডিজনি-হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং হবে।












Click it and Unblock the Notifications