আইপিএল ২০২০: মুম্বই বনাম পাঞ্জাব, টস জিতে ব্যাটিং মুম্বইয়ের, দুই দলের একাদশ জেনে নিন
আইপিএল ২০২০: মুম্বই বনাম পাঞ্জাব, টস জিতে ব্যাটিং মুম্বইয়ের, দুই দলের একাদশ জেনে নিন
আইপিএল ২০২০ অভিযানে দুবাই মহারণে মুখোমুখি মুম্বই-পাঞ্জাব। লোকেশ রাহুল বনাম জসপ্রীত বুমরাহ থেকে ক্রিস গেইল বনাম ট্রেন্ট বোল্ট লড়াই নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। শেষ ম্যাচে ক্রিস গেইলকে দলে নিয়ে আইপিএল ১৩ তে জয়ের ছন্দে ফিরেছে কিংস ইলেভেন। গেইলের হাফ সেঞ্চুরি ও রাহুলের অনবদ্য ইনিংসে আরসিবিকে হারিয়েছে কিংস ইলেভেন। অন্যদিকে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে মুম্বই।

আইপিএল এবছর টানা ৫ ম্যাচ জিতে রয়েছে মুম্বই। আজ পাঞ্জাবকে হারিয়ে মুম্বই টানা ছটি ম্যাচ জিতে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার। দুবাইয়ে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নিলেন রোহিত শর্মা। অর্থাৎ আজ রান তাড়া করে ম্যাচ জেতার চ্যালেঞ্জের সামনে কিংস ইলেভেন পাঞ্জাব।
এদিন কিংস ইলেভেন পাঞ্জাব দলে কোনও পরিবর্তন নেই। আরসিবি ম্যাচে পাঞ্জাবের উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামলেন লোকেশ রাহুল। অন্যদিকে মুম্বইও কেকেআর ম্যাচে তাঁদের জয়ের কম্বিনেশন ধরে রাখল। আজও প্যাটিনসনের পরিবর্তে মুম্বই দলে ন্যাথান কুল্টারনাইল খেলছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কুন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্য কুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, কুন্টারনাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।
কিংস ইলেভেন পাঞ্জাবের একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, দীপক হুডা, ক্রিস জর্ডন, মুরগান অশ্বিন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং












Click it and Unblock the Notifications