প্রথমবার ফাইনালে ওঠার সুযোগের সামনে দিল্লি, প্লে অফের ইতিহাসে ক্যাপিটালসের পরিসংখ্যান

প্রথমবার ফাইনালে ওঠার সুযোগের সামনে দিল্লি, প্লে অফের ইতিহাসে ক্যাপিটালসের পরিসংখ্যান

আইপিএলের ইতিহাসে টানা দ্বিতীয় বারের জন্য লিগ পর্বে প্রথম চারে থেকে প্লে অফে উঠেছে দিল্লি। আজ আইপিএল ২০২০-র প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। রোহিত শর্মা-কাইরন পোলার্ডদের হারাতে পারলে শ্রেয়স আইপিএলের ইতিহাসে প্রথম বারের জন্য ফাইনাল খেলার সুযোগের সামনে পাবে।

কোন পথে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি

কোন পথে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি

লিগের শেষ ম্যাচে বিরাটের আরসিবির বিরুদ্ধে জয়ের জন্যে ১৫৩ রান তাড়া করে ৬ বল বাকি থাকতে দিল্লি ৬ উইকেটে ম্যাচ জেতে। এই জয়ের ফলে দিল্লি ১৬ পয়েন্টে পৌঁছে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে। প্রথম দল হিসেবে মুম্বই আগেই ১৮ পয়েন্টে পৌঁছে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে প্লে অফের টিকিট অর্জন করে।

২০১৯ সালের পর ২০২০ সালে প্লে অফ নিশ্চিত

২০১৯ সালের পর ২০২০ সালে প্লে অফ নিশ্চিত

শেষবার ২০১৯ সালে পয়েন্ট ১৮ পয়েন্ট নিয়ে দিল্লি তৃতীয় স্থানে শেষ করেছিল। এবছর ১৬ পয়েন্ট নিয়ে রিকি পন্টিংয়ের কোচিংয়ে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে উঠেছে।

আইপিএলে কতবার প্লে অফ খেলেছে দিল্লি

আইপিএলে কতবার প্লে অফ খেলেছে দিল্লি

আইপিএলের ইতিহাসে দিল্লি ফ্র্যাঞ্চাইজি এখনও পর্যন্ত চার পর প্লে অফে খেলেছে। অতীতে ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস (পূর্ব নাম) রাজস্থান রয়্যালসের কাছে সেমিফাইনালে হেরে বসে। ২০০৯ সালে পরে ডেকান চার্জার্সের বিরুদ্ধে দিল্লি সেমিফাইনাল হেরেছিল। ২০১২ সালে এরপর কোয়ালিফায়ার ১ তে কেকেআরের বিরুদ্ধে হারলেও কোয়ালিফায়ার ২ তে দল চেন্নাইয়ের কাছে হেরে যায়।

২০১৯ সালে পারফর্ম্যান্স

২০১৯ সালে পারফর্ম্যান্স

দিল্লি ২০১৯ সালে সানরাইজার্সকে হারিয়ে এলিমিনেটর জিতলেও, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে বসে আইপিএল থেকে বিদায় নিয়েছিল । এদিন মুম্বইকে হারিয়ে দিল্লি এবার আইপিএল ২০২০-র ফাইনালে উঠতে পারে কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+