আইপিএল ২০২০: চমক দিয়ে শুরু করবে চেন্নাই? রায়না না থাকায় নতুন ভূমিকায় ধোনি?

আইপিএল ২০২০: চমক দিয়ে শুরু করবে চেন্নাই? রায়না না থাকায় নতুন ভূমিকায় ধোনি?

১৯ নভেম্বরে থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে ডুয়েল দিয়ে লিগ অভিযান শুরু করতে চলেছে চেন্নাই। এই ম্যাচ দিয়েই দীর্ঘ ১৪ মাস পর মাঠে ফিরেতে চলেছেন ধোনি। তাঁকে ঘিরে ফ্যানেদের মনে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন।

ধোনি কি টপ অর্ডারে খেলতে পারেন? উঠছে প্রশ্ন

ধোনি কি টপ অর্ডারে খেলতে পারেন? উঠছে প্রশ্ন

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শুরুতে ভারত অধিনায়ক সৌরভের নেতৃত্বে তিন নম্বরে ব্যাট করেছিলেন ধোনি। ২০০৫ সালে ভাইজ্যাকে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ম্যাচে তিন নম্বরে নেমে ১৪৮ রান হাঁকিয়েছিলেন। এরপর ক্রিকেট কেরিয়ারে টপ অর্ডারে ম্যাচ খেলেননি ধোনি। তাঁকে ফিনিশার হিসেবে দেখেছে ক্রিকেটদুনিয়া।

রায়নার অনুপস্থিতিতে তিনে ধোনি?

রায়নার অনুপস্থিতিতে তিনে ধোনি?

এবছর চেন্নাই দলে সহঅধিনায়ক সুরেশ রায়না নেই। ব্য়ক্তিগত কারণে রায়না দেশে ফিরেছেন। ফলে তিন নম্বরে অভিজ্ঞ কোনও ক্রিকেটারকে প্রয়োজন। সেই কারণেই চেন্নাই দলে তিন নম্বরে ধোনির নাম ঘুরপাক খাচ্ছে।

চেন্নাই শিবিরে এই নিয়ে কী প্রতিক্রিয়া

চেন্নাই শিবিরে এই নিয়ে কী প্রতিক্রিয়া

চেন্নাই শিবির থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা এই নিয়ে জানিয়েছেন, 'প্রথম ম্যাচে ধোনি কোথায় ব্যাটিং করবেন, তা ক্রমশ প্রকাশ্য। মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের প্ল্যানিং এখন ড্রেসিংরুমেই সীমাবন্ধ থাকুক।'

কী হতে পারে চেন্নাইয়ের প্রথম একাদশ

কী হতে পারে চেন্নাইয়ের প্রথম একাদশ

ওপেনিংয়ে শেন ওয়াটসন, ফ্যাফ ডুপ্লেসিস বা মুরলী বিজয়। তিন নম্বরে অম্বতি রায়ডু বা ধোনি, ধোনি তিনে না নামলে চারে নামতে পারেন। সেক্ষেত্রে পাঁচ ও ছয়ে কেদার যাদব ও রবীন্দ্র জাদেজা। সাতে অলরাউন্ডার ব্র্যাভো। বোলারদের মধ্য়ে শার্দুল ঠাকুর ও দীপক চাহার জুটি বাধতে পারেন। দুই স্পিনার হিসেবে তাহির ও সাই কিশোরকে দিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে দল সাজাতে পারে সিএসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+