আইপিএল ২০২০: টস জিতে বিরাট কোহলির আরসিবিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ সানরাইজার্সের
দুবাইয়ে আজ আইপিএল ২০২০র অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ দিয়ে প্রায় ৬ মাস পর মাঠে ফিরলেন বিরাট কোহলি। অন্যদিকে অধিনায়ক হিসেবে ফিরলেন ওয়ার্নার
দুবাইয়ে আজ আইপিএল ২০২০র অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ দিয়ে প্রায় ৬ মাস পর মাঠে ফিরলেন বিরাট কোহলি। অন্যদিকে অধিনায়ক হিসেবে আইপিএলে প্রত্যাবর্তন ডেভিড ওয়ার্নারের। ২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডের কারণে নির্বাসিত হয়েছিলেন। ২০১৯ সালে আইপিএলে ফিরলেও নেতৃত্বের দায়িত্বে ছিলেন না। ২০২০ সালে এবার তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে সানরাইজার্স। বিরাট বনাম ওয়ার্নারের লড়াই দেখতে উত্তাপে ফুটছে ক্রিকেটজগৎ।

১৩ তম আইপিএলের দক্ষিণ ডুয়েলের আজ টস জিতে শুরুতে ফিল্ডিং নিলেন ডেভিড ওয়ার্নার। অধিনায়ক হিসেবে আইপিএলে ফিরে বিরাটের দলকে প্রথমে ব্যাটিংয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ওয়ার্নার। ব্যাটিং দিয়ে ১৩ তম আইপিএলে অভিযান শুরু করতে চলেছে বিরাট কোহলির দল। একনজরে দুই দলের প্রথম একাদশ দেখে নেওয়া যাক।
আরসিবি একাদশ
অ্যারন ফিঞ্চ, দেবদূত পাডিক্যাল, বিরাট কোহলি (অধিনায়ক), এ বি ডিভিলিয়ার্স, জোস ফিলিপে, সিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ডেল স্টেইন, উমেশ যাদব, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মনীশ পান্ডে, বিজয় শংকর, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, মিচেল মার্স, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, সন্দীপ শর্মা












Click it and Unblock the Notifications