আইপিএল ২০২০: পড়িক্কল-এবিডির জোড়া হাফ সেঞ্চুরি, ম্যাচ জিততে ওয়ার্নারের সানরাইজার্সের টার্গেট কত?

আইপিএল ২০২০: পড়িক্কল-এবিডির জোড়া হাফ সেঞ্চুরি, ম্যাচ জিততে ওয়ার্নারের সানরাইজার্সের টার্গেট কত?

আইপিএল ২০২০-র নতুন মরসুমে ব্যাট হাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুরুটা দারুণ করল আরসিবি। তারকা ব্যাটসম্যান থাকলেও প্রতি বছর ব্যাটিং নিয়ে বিরাটের দলকে ভুগতে হয়েছে। এবছর ওপেনিং বড় পরিবর্তন এনে পড়িক্কল ও ফিঞ্চকে নামানো হয়। এতেই কেল্লাফতে।

আইপিএল ২০২০: পড়িক্কল-এবিডির জোড়া হাফ সেঞ্চুরি, ম্যাচ জিততে ওয়ার্নারের সানরাইজার্সের টার্গেট কত?

আরসিবি জার্সিতে অভিষেক ম্যাচেই দুরন্ত হাফ সেঞ্চুরি দেবদূত পড়িক্কলের। এদিন ৮টি চার হাঁকিয়ে ৪২ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেন ২০ বছরের বাঁ হাতি। ওপেনার ফিঞ্চ করলেন ২৯। বাঁ-ডান জুটিতে প্রথম উইকেটে উঠল ৯০ রান। এই রানে ভর করেই এদিন নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

অন্যদিকে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে এদিন ১৩ তম আইপিএল শুরু করলেন এ বি ডিভিলিয়ার্স। মিডল অর্ডারে বিরাট এদিন ব্যাটে ব্যর্থ হলে ৩০ বলে ৫১ রান হাঁকিয়ে এবিডি দলকে চাপমুক্ত করেন। এবিডির ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা রয়েছে। ম্যাচ জিততে সানরাইজার্স হায়দরাবাদকে ১৬৪ রান করতে হবে।

দুবাইয়ের উইকেটে স্পিনারদের বিরুদ্ধে এই রান যথেষ্ট চ্যালেঞ্জিং। ওয়ার্নার-বেয়ারস্টোরা রান তাড়া করে জিততে পারেন, নাকি বোলারদের কাঁধে চেপে ও কোহলির নেতৃত্বে ভর করে জয় দিয়ে আরসিবি আইপিএল ১৩তে অভিযান শুরু করতে পারে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+