আইপিএল ২০২০: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কিংস ইলেভেন পাঞ্জাবের

আইপিএল ২০২০: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কিংস ইলেভেন পাঞ্জাবের

আইপিএল ২০২০ তে প্রথম সুপার সানডের ম্যাচ। শনিবার চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর আজ ১৩তম আইপিএলের দ্বিতীয় দিনের খেলা। আবুধাবির পর আজ দুবাইয়ে মহারণ। দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস।

আইপিএল ২০২০: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কিংস ইলেভেন পাঞ্জাবের

দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। গেইলকে বাদ রেখে দল সাজালেন রাহুল।

প্রসঙ্গত এদিন অধিনায়ক হিসেবে অভিষেক করলেন এই ডানহাতি। গতবছর অশ্বিনের হাতে দলের দায়িত্ব থাকলেও ভালো ফল না আসায় এবছর তাঁকে ছেড়ে দেয় কিংস। পরিবর্তে লোকেশ রাহুলের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। আইপিএলে অধিনায়ক হিসেবে আজ থেকেই পথ চলা শুরু রাহুলের।

গেইলের পরিবর্তে কিংস ইলেভেন পাঞ্জাব দলে খেলেছেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান সেলডন কোটরেল। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আজ অভিষেক করলেন পেসার কোটরেল।

একনজরে কিংস ইলেভেনের দল-

লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, সরফরাজ খান, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রিস জর্ডন, রবি বিষ্ণুই, সেলডন কোটরেল, মহম্মদ শামি।

একনজরে দিল্লি ক্যাপিটালসের দল-

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, সিমরন হেটমায়ার, শ্রেয়র আইয়ার (ক্যাপ্টেন), ঋষভ পন্থ( উইকেটকিপার), মার্কাস স্টোয়েনিস,অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন,কাসিগো রাবাদা, অ্যানরিচ নর্টজে,মোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+