আইপিএল ২০২০:শামির আইপিএল সেরা বোলিং,স্টোইনিসের দুরন্ত হাফসেঞ্চুরি ম্যাচ জিততে পাঞ্জাবের টার্গেট কত

আইপিএল ২০২০:শামির আইপিএল সেরা বোলিং,স্টোইনিসের দুরন্ত হাফসেঞ্চুরিম্যাচ জিততে পাঞ্জাবের টার্গেট কত

একদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল কেরিয়ারের সেরা বোলিং মহম্মদ শামির। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২১ বলে ৫৩ রান মার্কাস স্টোইনিসের। যার সুবাদে আইপিএল ২০২০তে রবিবার সুপার সানডেতে দিল্লি বনাম পাঞ্জাবের জমজমাট লড়াই।

আইপিএল ২০২০: শামির আইপিএল কেরিয়ার সেরা বোলিং, স্টোয়েনিসের দুরন্ত হাফসেঞ্চুরি, ম্যাচ জিততে পাঞ্জাবে

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস দল ১৫৭ রান তুলল। শেষ ওভারে দিল্লি ৩০ রান তুলেছে। কিংস ইলেভেন পাঞ্জাবকে ম্যাচ জিততে ১৫৮ রান করতে হবে।

আইপিএলে এদিন কেরিয়ার সেরা বোলিং করলেন মহম্মদ শামি। এর আগে ২১ রানে ৩ উইকেট শামির সেরা বোলিং ছিল। ২০১৯ সালে এই বোলিং ফিগার তৈরির পর আজ নিজের রেকর্ড ভেঙে ৪ ওভার হাত ঘুরিয়ে শামি এদিন ১৫ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন।

দিল্লির ওপেনার পৃথ্বী শ,মিডল অর্ডারের সিমরন হেটমায়ার ও শ্রেয়স আইয়ারকে তুলে নেন শামি। দিল্লির টপ ও মিডল অর্ডারে ভাঙন ধরিয়ে বল হাতে পাঞ্জাবকে দলের জন্য ভিত গড়ে দেন। ৩টি উইকেট নেওয়ার পাশাপাশি অশ্বিনের ক্যাচ নিয়েছেন শামি।

অন্যদিকে এদিন শুরু থেকে উইকেট হারিয়ে ধরাশায়ী দিল্লি ক্যাপিটালস। পৃথ্বীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ওপেনার শিখর ধাওয়ান রান আউট হয়ে ফেরেন। পৃথ্বী শ ও বড় রান পেলেন না। ৫ রানে উইকেট ছুঁড়ে দিয়ে আউট হন ভারতীয় ক্রিকেটার। হেটমায়ারও আশাহত করেন। বাঁ-হাতি মারকুটে ব্যাটসম্যানের সংগ্রহ মাত্র ৭। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৯ ও ঋষভ পন্থ ৩১ রান হাঁকিয়ে স্কোরবোর্ড সচল রাখেন।

শেষদিকে অবশ্য বিধ্বংসী ইনিংস খেলে দলকে ১৫৭ রানে পৌঁছে দিলেন স্টোইনিস। ৭টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ২১ বলে ৫৩ রান করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+