আইপিএল ২০২০: আরসিবির বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাটিং কেকেআরের, দলে গুরুত্বপূর্ণ ২ পরিবর্তন

আইপিএল ২০২০: আরসিবির বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাটিং কেকেআরের, দলে গুরুত্বপূর্ণ ২ পরিবর্তন

আইপিএল ২০২০তে আবুধাবিতে টস জিতে আরসিবির বিরুদ্ধে শুরুতে ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের। মর্গ্যান এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। নাইট রাইডার্সে এদিন গুরুত্বপূর্ণ ২টি পরিবর্তন। এদিন দল থেকে বাদ পড়লেন আন্দ্রে রাসেল। তাঁর পরিবর্তে আজ ব্যাটিংয়ে শক্তি বাড়াতে টম ব্যান্টনকে খেলাচ্ছে কেকেআর।

আইপিএল ২০২০: আরসিবির বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাটিং কেকেআরের, দলে গুরুত্বপূর্ণ ২ পরিবর্তন

চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই দ্রে রাস। যেকারণে তাঁকে ৯ ম্যাচ পর বসতে হল। সেই সঙ্গে রাসেলের হাঁটুর চোটও রয়েছে। অন্যদিকে বিসিসিআইয়ের পক্ষ থেকে বোলিং অ্যাকশন নিয়ে সবুজ-সংকেত পাওয়া পরও তাঁকে আর আরসিবির বিরুদ্ধে দলে রাখা হয়নি।

সানরাইজার্স ম্যাচে লকি ফার্গুসন আগুনে বোলিং করে দলকে জিতিয়েছেন। সুপার ওভারে ২টি ও নির্ধারিত ২০ ওভারে লকি ফার্গুসন ৩টি, অর্থাৎ ম্যাচ থেকে সব মিলিয়ে ৫টি উইকেট পেয়েছিলেন। সেই কারণে আজ লকিকে খেলাচ্ছে নাইট রাইডার্স। বোলিং অ্যাকশনে ছাড়পত্র পাওয়ার পরও সুযোগ হল না সুনীল নারিনের।

একনজরে কেকেআর একাদশ

শুভমান গিল, টম ব্যান্টন, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ইয়ন মর্গ্যান(অধিনায়ক), প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

অন্যদিকে আরসিবি দলে এদিন ১টি পরিবর্তন রয়েছে। শাহবাজ আহমেদের জায়গা আজ আরসিবি দলে ফিরলেন মহম্মদ সিরাজ।

একনজরে আরসিবি একাদশ

দেবদূত পড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, গুরকীত সিং, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, উসুরু উদানা, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+