আইপিএল ২০২০ : চেন্নাইকে ১৬৫ রানের লক্ষ্য হায়দরাবাদের, নায়ক তরুণ গর্গ ও শর্মা

আইপিএল ২০২০ : চেন্নাইকে ১৬৫ রানের লক্ষ্য হায়দরাবাদের, নায়ক তরুণ গর্গ ও অভিষেক

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন তরুণ প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা। এক সপ্তাহের বিরামের পর দুর্দান্ত বোলিং করলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা।

আইপিএল ২০২০ : চেন্নাইকে ১৬৫ রানের লক্ষ্য হায়দরাবাদের, নায়ক তরুণ গর্গ ও শর্মা

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় শুরুতে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বলে মনে করেছিলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিভ ওয়ার্নার। আগে ব্যাট করে বড় রান তুলতে চেয়েছিলেন অস্ট্রেলিয় ক্রিকেটার।

টসে জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাট করা দল বড় রান খাড়া করলে পরে ব্যাট করা শিবিরের সমস্যা বাড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সবমিলিয়ে আজকের ম্যাচে কার্যত মিথ ভাঙলেন ডেভিড ওয়ার্নার। এতদিন আইপিএল ২০২০-তে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তই বেশি নিয়েছে দলগুলি।

যদিও আগে ব্যাট করার সুবিধা সেভাবে তুলতে ব্যর্থ হয় হায়দরাবাদ। দুর্দান্ত পারফরম্যান্স করেন চেন্নাই সুপার কিংসের বোলাররা। কোনও রান না করে সাঝঘরে ফিরে যান হায়দরাবাদের ওপেনার জনি বেয়ারস্টো। ২৯ বলে ২৮ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২১ বলে ২৯ রান করেন মনীশ পান্ডে।

শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ব্যাটসম্যান প্রিয়ম গর্গ ও অভিষেক শর্মা। ২৬ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন গর্গ। ২৪ বলে ৩১ রান করেন শর্মা। দুই ক্রিকেটারের মধ্যে ৭৭ রানের পার্টনারশিপ হয়। চেন্নাই সুপার কিংসের হয়ে ২ উইকেট নেন দীপক চাহার। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও পীয়ূষ চাওলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+