আইপিএল ২০২০ : অবশেষে জয়ে ফিরল হায়দরাবাদ, ১৫ রানে দিল্লি মাত ওয়ার্নারদের

আইপিএল ২০২০ : অবশেষে জয়ে ফিরল হায়দরাবাদ, ১৫ রানে দিল্লি মাত ওয়ার্নারদের

আইপিএল ২০২০-তে দুই ম্যাচ পর জয়ের সরণীতে ফিরল সানরাইজার্স হায়দরাবাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসকে ১৫ হারাল ডেভিড ওয়ার্নার শিবির। হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, রশিদ খান, ভুবনেশ্বর কুমার এবং অধিনায়ক নিজে। দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ বোলিং করেন স্পিনার অমিত মিশ্র।

আগে ব্যাট করে হায়দরাবাদ

আগে ব্যাট করে হায়দরাবাদ

আবুধাবির শেথ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ করেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা দুর্দান্ত হয় এসআরএইচের। দলের অধিনায়ক তথা ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর মধ্যে ৭৭ রানের পার্টনারশিপ হয়। ৩৩ বলে ৪৫ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। অধিনায়াক হিসেবে ৫০তম ম্যাচে অর্ধশতরান হাতছাড়া করে খুশি হননি অস্ট্রেলিয় ক্রিকেটার। অন্যদিকে ৪৮ বলে ৫৩ রান করেন জনি বেয়ারস্টো। আইপিএলে এটি তাঁর চতুর্থ অর্ধশতরান। আইপিএলের কামব্যাক ম্যাচে ২৬ বলে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে ওয়ার্নারের দল।

দিল্লি ক্যাপিটালসের বোলিং

দিল্লি ক্যাপিটালসের বোলিং

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ২ উইকেট নেন অভিজ্ঞ অমিত মিশ্র। চোটগ্রস্ত রবিচন্দ্রণ অশ্বিনের বিরুদ্ধে খেলতে নেমে বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ভারতীয় লেগ স্পিনার। ২ উইকেট নিয়েছে দিল্লি তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। উইকেট না পেলেও আইপিএলের প্রত্যাবর্তন ম্যাচে ভালো বোলিং করেন ইশান্ত শর্মা।

শ্রেয়স আইয়ারদের জবাব

শ্রেয়স আইয়ারদের জবাব

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৭ রানে শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই রানে পৌঁছয় শ্রেয়স আইয়ারের দল। পরাজিত দলের হয়ে সর্বাধিক ৩৪ রান করেছেন শিখর ধাওয়ান। ২৮ রান করেছেন ঋষভ পন্থ। ব্যর্থ হন গত ম্যাচের নায়ক পৃথ্বী শ।

হায়দরাবাদের দুর্দান্ত বোলিং

হায়দরাবাদের দুর্দান্ত বোলিং

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ম্যাচ গেম চেঞ্জারের ভূমিকা পালন করেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ম্যাচের সেরা ক্রিকেটারও হন তিনি। ডেভিড ওয়ার্নার শিবিরের হয়ে ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।

পয়েন্ট তালিকায় কে কোথায়

পয়েন্ট তালিকায় কে কোথায়

এই হারের ফলে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে এল দিল্লি ক্যাপিটালস। শীর্ষ স্থানে উঠে গেল রাজস্থান রয়্যালস। এক ম্যাচ কম খেলে সমপরিমাণ পয়েন্টের মালিক সঞ্জু স্যামসনরা। মঙ্গলবারের জয়ের পর ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে উঠে এলে সানরাইজার্স হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+