আইপিএল ২০২০: দুবাইয়ে রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং দিল্লির
আইপিএল ২০২০: দিল্লি বনাম রাজস্থান, টস জিতে ব্যাটিং শ্রেয়স আইয়ারের, দুই দলের একাদশ জানুন
আইপিএল ২০২০ অভিযানে দুবাইয়ে মুখোমুখি দিল্লি-রাজস্থান। চলতি আইপিএলে ৫ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে শ্রেয়স আইয়ারের দিল্লি। অন্যদিকে রাজস্থান রয়্যালস ৭ ম্যাচে মাত্র ৩টি জিতে ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে। দুবাইয়ে টস জিতে এদিন রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিং নিলেন শ্রেয়স আইয়ার। অর্থাৎ জোফরা আর্চারের বিরুদ্ধে ধাওয়ান-পৃথ্বী শয়ের ব্যাটের দিকে তাকিয়ে দিল্লি। রাজস্থানকে রান তাড়া করে ম্যাচ জেতার চ্যালেঞ্জ নিতে হবে।

দিল্লি ক্যাপিটালস দলের একাদশ
চোটের কারণে এদিনও নেই ঋষভ পন্থ। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এক সপ্তাহেরও বেশি সময়ের জন্য পন্থ আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তার আজও তাঁর পরিবর্তে খেলছেন অ্যালেক্স ক্যারি। একনজরে রাজস্থানের বিরুদ্ধে আজকের ম্যাচে দিল্লি একাদশ- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, হর্শল প্যাটেল, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া।
রাজস্থান রয়্যালস দলের একাদশ
অন্যদিক রবিবার সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবছর রাজস্থানের জার্সি গায়ে চাপিয়েছেন বেন স্টোকস। তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে ১ রানে জয় পেয়েছিল রাজস্থান। স্টোকস যদিও প্রথম ম্যাচ দামি ইনিংস খেলতে পারেননি। আজ তাঁর কাঁধে ভর করে দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগোতে চাইবে স্মিথ স্মিথের দল। একনজরে রাজস্থান রয়্যালস দলের একাদশ-জোস বাটলার (উইকেটরক্ষক), রবিন উথাপ্পা, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, বেন স্টোকস, রিয়ান পারাগ, রাহুল তেওয়াটিয়া, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকট, কার্তিক ত্যাগী












Click it and Unblock the Notifications