আইপিএল ২০২০: আরসিবি বনাম রাজস্থান, টস জিতে ব্যাটিং স্টিভ স্মিথের , দুই দলের একাদশ কী জেনে নিন
আইপিএল ২০২০: আরসিবি বনাম রাজস্থান, টস জিতে ব্যাটিং স্টিভ স্মিথের , দুই দলের একাদশ কী জেনে নিন
আইপিএল ২০২০ মহারণে দুবাইয়ে আজ মুখোমুখি আরসিবি-রাজস্থান রয়্যালস। ১৩ তম আইপিএলে দুই দলই তাদের শেষ ম্যাচ হেরেছে। ফলে এদিনের ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লড়াইয়ে ফিরতে চাইবে তারা। ম্যাচে বিরাট বনাম জোফরা আর্চার থেকে স্মিথ বনাম মরিস লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট ফ্যানেরা। এদিন টস জিতে ব্যাটিং নিলেন স্টিভ স্মিথ। ফলে রান তাড়া করার চ্যালেঞ্জ নিতে হবে বিরাটদের। আইপিএল ১৩-তে এই মাঠে প্রথমে ব্যাট করা দল ১০ বার জিতেছে। রান তাড়া করে ২ বার জয় এসেছে।

রাজস্থান দলে এদিন কোনও পরিবর্তন না থাকলেও আরসিবি দলে ২টি পরিবর্তন রয়েছে। এদিন আরসিবি জার্সিতে আইপিএলে অভিষেক শাহবাজ আহমেদের। দলে অলরাউন্ডার বেশি রাখার কারণে বিরাট এদিন এই ক্রিকেটারকে দলে রাখলেন বলে জানিয়েছেন। ব্যাটিংয়ে ভারসাম্যের জন্যে ফের গুরকীত সিংকে ফেরানো হল। সিরাজের পরিবর্তে খেলছেন গুরকীত।
আরসিবির হয়ে অভিষেক করা শাহবাজ আহমেদ বাংলার হয়ে গত মরসুমে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলেন। রঞ্জিতে বাংলাকে ফাইনালে তুলেছিলেন আহমেদ। ফাইনালে সৌরাষ্ট্রে বিরুদ্ধে বাংলায় হয়ে বাঁ-হাতি স্পিনার ৩টি উইকেট নেন। হরিয়াণার মিরাটের অলরাউন্ডার ১৬টি টি-২০ ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন।
একনজরে আরসিবি একাদশ
অ্যারন ফিঞ্চ, দেবদূত পড়িক্কল,বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরকীত সিং, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, নভদীপ সাইনি, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল।
একনজের রাজস্থান রয়্যালস একাদশ
জোস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকট, কার্তিক ত্যাগী।












Click it and Unblock the Notifications