আইপিএল ২০২০ : কেকেআরের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত আরসিবি-র
আইপিএল ২০২০ : কেকেআরের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত আরসিবি-র
শারজায় আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআরের) বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজার ছোট মাঠ ও ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান খাড়া করতে চান আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় বল গ্রিপ করতে সমস্যায় পড়বেন বোলাররা। তাতে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বলে মনে করেন ভিকে।

গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেলেও কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তন এনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে দলে নিয়েছে বিরাট কোহলি শিবির। তাঁর মতে, পরের দিকে শারজার পিচ মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে। তা হলে রান তাড়া করে ম্যাচ জেতা মুশকিল হতে পারে বলে মনে করেন আরসিবি অধিনায়ক। যিনি নিজে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। সিএসকে-র বিরুদ্ধে গত ম্যাচে ৯০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন কোহলি।
অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় হাসিল করা কলকাতা নাইট রাইডার্স শিবিরে আজ একটি পরিবর্তন ঘটানো হয়েছে। বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে জড়ানো সুনীল নারিনের পরিবর্তে খেলছেন টম ব্যান্টন। আইপিএলে প্রথমবার খেলতে নামছে তিনি। দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ।
কেকেআরের প্রথম একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), টম ব্যান্টন, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোটি, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।
আরসিবি-র প্রথম একাদশ : দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, মহম্মজ সিরাজ, উসুরু উদানা, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।












Click it and Unblock the Notifications