আইপিএল ২০২০ : টসে হারাল কেকেআর, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের

আইপিএল ২০২০ : টসে হারাল কেকেআর, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যানরা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। বল গ্রিপ করতে সমস্যায় পড়বেন বোলাররা। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ।

আইপিএল ২০২০ : টসে হারাল কেকেআর, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুই ম্যাচ খেলে ২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে দীনেশ কার্তিকের দল। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে ২২৩ রানের লক্ষ্য তাড়া করে জেতা রাজস্থান রয়্যালস আজকের ম্যাচে যে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে, তা বলাই যায়। আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত দুটি ম্যাচেই জয় হাসিল করেছে রাজস্থান। দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ সঞ্জু স্যামসন, অধিনায়ক স্টিভ স্মিথ।

আজ আইপিএল ২০২০-র গুরুত্বপূ্র্ণ ম্যাচে দুই দলই অপরিবর্তিত রাখা হয়েছে। উইনিং কম্বিনেশন ভাঙতে রাজি হননি কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ও রাজস্থান রয়্যালসের নেতা স্টিভ স্মিথ। আজ পাঁচ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে কলকাতা নাইট রাইডার্স। একই রণনীতি রাজস্থান রয়্যালসেরও।

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ : শুভমান গিল, সুনীল নারিন, নীতীশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, কুলদীপ যাদব, কমলেশ নাগারকোটি, বরুণ চক্রবর্তী।

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ : স্টিভ স্মিথ (অধিনায়ক), জোস বাটলার, সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পারাগ, টম কারান, শ্রেয়স গোপাল, জোফ্রা আর্চার, অঙ্কিত রাজপুত, জয়দেব উনাদকাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+