আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাঞ্জাবের

আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাঞ্জাবের

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল কিংস ইলেভেন পাঞ্জাব। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যানরা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। বল গ্রিপ করতে সমস্যায় পড়বেন বোলাররা। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল।

আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাঞ্জাবের

যদিও কিংস অধিনায়কের সঙ্গে একমত নন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, আবুধাবির মাঠ ব্যাটিং সহায়ক। এই মাঠে আগে ব্যাট করে দুটি ম্যাচ জিতেছে মুকেশ আম্বানির দল। তাই আজ টসে জিতলে তিনি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন হিটম্যান। আইপিএলে পাঁচ হাজার রান পূ্র্ণ করার থেকে আর মাত্র ২ রান দূরে রয়েছেন মুম্বই অধিনায়ক। সেই নজির আজকের ম্যাচে স্থাপন হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

গত ম্যাচ হেরে আজ খেলতে নামা কিংস ইলেভেন পাঞ্জাবের একটি পরিবর্তন করা হয়েছে। লেগ স্পিনার মুরুগান অশ্বিনের পরিবর্তে আজ খেলবেন অফ স্পিনার কৃষ্ণাপ্পা গৌতম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচ সুপার ওভারে হেরে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্স দল অপরিবর্তিত রাখা হয়েছে। হাই-ভোল্টেজ ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুই দল।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম একাদশ : কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, নিকোলান পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, সরফরাজ খান, কৃষ্ণাপ্পা গৌতম, জেমস নিশাম, মহম্মদ শামি, শেলডন কোটরেল, রবি বিষ্ণোই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+