মহাষষ্ঠীতে আইপিএল মহারণে মুখোমুখি স্টিভ-ওয়ার্নার, টস জিতে বোলিং সানরাইজার্সের,দলের পরিবর্তন জানুন

মহাষষ্ঠীতে আইপিএল মহারণে মুখোমুখি স্টিভ-ওয়ার্নার, টস জিতে বোলিং সানরাইজার্সের,দলের পরিবর্তন জানুন

মহাষষ্ঠীর সন্ধ্যেতে আইপিএল মহারণে দুবাইয়ে মুখোমুখি স্মিথ-ওয়ার্নার। আইপিএল ২০২০তে এবছর দুই অধিনায়কেরই সময়টা একেবারেই ভালে যাচ্ছে না। চলতি বছরে পয়েন্ট টেবিলে রাজস্থান ৮ ও সানরাইজার্স ৬ পয়েন্ট নিয়ে শেষের দিকে রয়েছে। ফলে দুই দলের কাছেই আজ মরণ বাঁচন লড়াই। দুবাইয়ে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্সের। প্রথম ব্যাট করবে রাজস্থান রয়্যালস।

মহাষষ্ঠীতে আইপিএল মহারণে মুখোমুখি স্টিভ-ওয়ার্নার, টস জিতে বোলিং সানরাইজার্সের,দলের পরিবর্তন জানুন

আইপিএল ১৩-র মহারণে এই দুবাইয়ে চলতি বছরে সানরাইজার্সকে হারিয়েছিল রাজস্থান। ১৫৯ রান তাড়া করতে নেমে তেওয়াটিয়া ৪৫* ও রিয়ান পরাগের ৪২* রানের ইনিংসে ভর করে ১ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিল রয়্যালস। এদিন নিজেদের সেই পারফর্ম্যান্স ধরে রেখে স্মিথের দল ফের সানরাইজার্সকে হারাতে পারে, নাকি ওয়ার্নার-বেয়ারস্টোরা বদলার ম্যাচ পয়েন্ট সংগ্রহ করতে পারে, সেটাই এখন দেখার।

আইপিএল ২০২০তে রাজস্থান টানা ২ ম্যাচ হারের পর নিজেদের শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে আজ মাঠে নামছে। সেখানেই সানরাইজার্স হায়দরাবাদ টানা ৩ ম্যাচে পর্যুদস্ত হয়ে হারের হ্যাটট্রিকের পর আজ প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে ফিরল।

গত ম্যাচে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন, ফলে আজ কিউয়ি দলের অধিনায়ককে আজ পাচ্ছে না সানরাইজার্স। তাঁর পরিবর্তে বিদেশি কোটায় আজ ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডার সানরাইজার্স দলে খেলছেন। সানরাইজার্স দলে বাসিল থাম্পির পরিবর্তে এদিন খেলছেন শাহবাজ নাদিম।

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ
জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মনীশ পান্ডে, প্রিয়ম গর্গ, বিজয় শঙ্কর, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, সন্দীপ শর্মা, টি নটরাজন, শাহবাজ নাদিম।

রাজস্থান রয়্যালসের একাদশ
বেন স্টোকস, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ (অধিনায়ক), জস বাটলার, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পারাগ, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী, অঙ্কিত রাজপুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+