আইপিএল ২০২০: আরসিবি বনাম পাঞ্জাব, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বিরাটের, দুই দলের একাদশ জেনে নিন
আইপিএল ২০২০: আরসিবি বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বিরাটের
আইপিএলের ইতিহাসে প্রথমবারের জন্যে বিরাট কোহলি বনাম লোকেশ রাহুলের অধিনায়কত্বের লড়াই। দুবাইয়ে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- কিংস ইলেভেন পাঞ্জাব।
অতীতে আরবিসির হয়ে খেলেছেন রাহুল। এবার সেই দলের বিরুদ্ধে পাঞ্জাবের ক্যাপ্টেন হিসেবে প্রথমবার মুখোমুখি হয়ে জয় ছিনিয়ে নিতে পারেন কিনা, সেটাই এখন দেখার। চলতি মরসুমে কিংস ইলেভেন পাঞ্জাব লোকেশ রাহুলের হাতে দলের দায়িত্বে তুলে দিয়েছে। দুবাই এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির। রান তাড়া করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করছে কিংস ইলেভেন পাঞ্জাব।

বিরাটের দলে এদিন কোনও পরিবর্তন নেই। একনজরে আরসিবির একাদশ
দেবদূত পড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এ বি ডিভিলিয়ার্স, জোস ফিলিপে, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ডেল স্টেইন, উমেশ যাদব, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।
অন্যদিকে এদিনও গেইলকে প্লেয়িং একাদশে রাখলেন না লোকেশ রাহুল। কিংস ইলেভেন পাঞ্জাব দলে একাধিক পরিবর্তন রয়েছে। এদিন কিংসের জার্সিতে অভিষেক করতে চলেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিসাম। ক্রিস জর্ডনের পরিবর্ত হিসেবে খেলছেন জিমি। অন্যদিকে গৌতমের পরিবর্তে খেলবেন মুরগান অশ্বিন।
একনজরে কিংস ইলেভেন পাঞ্জাব দলের একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, জিমি নিসাম, মুরগান অশ্বিন, রবি বিষ্ণুই, মহম্মদ শামি, শেলডন কোটরেল।












Click it and Unblock the Notifications