আইপিএল ২০২০: টস জিতে ওয়ার্নারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ শ্রেয়সের, হায়দরাবাদে ৩ বড় পরিবর্তন

আইপিএল ২০২০: টস জিতে ওয়ার্নারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ শ্রেয়সের, হায়দরাবাদে ৩ বড় পরিবর্তন

আইপিএল ২০২০তে দুবাইয়ে আজ মরণ বাঁচন ম্যাচে দিল্লির মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতলেন শ্রেয়স আইয়ার। টস জিতে ডেভিড ওয়ার্নারের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ শ্রেয়স আইয়ারের। সানরাইজার্স দলে এদিন ৩টি গুরুত্বপূর্ণ পরিবর্তন। দিল্লি ক্যাপিটালস দলে কোনও বদল নেই।

আইপিএল ২০২০: টস জিতে ওয়ার্নারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ শ্রেয়সের, হায়দরাবাদে ৩ বড় পরিবর্তন

আইপিএল ১৩ অভিযানে টিঁকে থাকতে গেলে সানরাইজার্সকে তাঁদের শেষ ৩ ম্যাচই জয় পেতে হবে। এই পরিস্থিতিতে এদিন শুরুতে ব্যাটিং ওয়ার্নারদের। দলে এদিন তিনটে পরিবর্তন নিয়ে মাঠে নামলেন বার্থ ডে বয় ওয়ার্নার।

ওপেনিংয়ে এদিন বেয়ারস্টোকে ছাড়া মাঠে নামছে সানরাইজার্স। পরিবর্তে কেন উইলিয়ামসন দলে এলেন। অন্যদিকে প্রিয়ম গর্গের পরিবর্তে এদিন দলে এলেন ঋদ্ধিমান সাহা। ফলে ওয়ার্নারের সঙ্গে এদিন উইলিয়ামসন না সাহা কে ওপেন করবেন, সেই দিকে তাকিয়ে ফ্যানেরা। বোলিংয়ে খলিলের পরিবর্তে এদিন শাহবাজ নাদিম খেলছেন। মরণ বাঁচন ম্যাচ জিতে এদিন অধিনায়ক ওয়ার্নারকে সানরাইজার্স দল জন্মদিনের সেরা উপহার দিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

একনজরে সানরাইজার্স হায়দরাবাদ দল

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, বিজয় শংকর, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, টি নটরাজন।

একনজরে দিল্লি ক্যাপিটালস দল

শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ, সিমরন হেটমায়ের, মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, তুষার দেশপান্ডে, আনরিখ নর্কিয়া,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+