আইপিএল ২০২০ : নেতা বদলে মুম্বইয়ের বিরুদ্ধে ৮ উইকেটের শোচনীয় হার কেকেআরের, সব বিভাগে ব্যর্থতা

আইপিএল ২০২০ : অধিনায়ক বদলে মুম্বইয়ের ৮ উইকেটের বিরুদ্ধে শোচনীয় হার কেকেআরের, ব্যর্থ সব বিভাগ

অধিনায়ক বদলেও কাজের কাজ হল না। মু্ম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আট উইকেটের শোচনীয় হার হজম করতে হল কেকেআরকে। ব্যাটিং ও বোলিং ব্যর্থতার মাশুল গুনতে হল ইয়ন মর্গ্যান শিবিরকে। দুর্দান্ত ব্যাটিং করলেন মুম্বই ইন্ডিয়ান্সের কুইন্টন ডি কক।

নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রানের বেশি তুলতে পারেনি না কেকেআর। ফাস্ট বোলার প্যাট কামিন্স এবং নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান ব্যাট না চালালে হয়তো এই রানও তুলতে পারত না শাহরুখ খান শিবির। ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশ্ন, তবে কি অধিনায়ক বদলই কাল হল?

টসে জেতেন মর্গ্যান

টসে জেতেন মর্গ্যান

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জেতেন কেকেআরের নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড তারকা। প্রথম ইনিংসে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান খাড়া করতে চেয়েছিলেন কেকেআর অধিনায়ক। রাতে দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় বোলাররা সুবিধা পাবেন বলে মনে করেছিলেন ইয়ন মর্গ্যান।

কেকেআরের ব্যাটিং

কেকেআরের ব্যাটিং

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পুরোপুরি ব্যর্থ হয় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের টপ অর্ডার। ৯ বলে ৭ রান করে আউট হন ওপেনার রাহুল ত্রিপাঠী। ২৩ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন শুভমান গিল। ব্যর্থ হন নীতীশ রানা (৫) এবং দীনেশ কার্তিকও। আজও ব্যাট হাতে ব্যর্থ হলেন বিধ্বংসী আন্দ্রে রাসেল। ৯ বলে ১২ রান করে আউট হন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। সাত নম্বরে নেমে ৩৬ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস খেলেন প্যাট কামিন্স। ২৯ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন কেকেআরের নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান করে কেকেআর।

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং

কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২ উইকেট নিয়েছেন স্পিনার রাহুল চাহার। একটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ ও নাথান কুল্টার-নাইল। উইকেট না পেলেও বেশ ভাল বোলিং করেন স্পিনার ক্রুনাল পান্ডিয়া।

মুম্বইয়ের ব্যাটিং

মুম্বইয়ের ব্যাটিং

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের মধ্যে ৯৪ রানের পার্টনারশিপ হয়। ৩৬ বলে ৩৫ রান করে আউট হন মুম্বই অধিনায়ক। ৪৪ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন ডি কক। ১১ বলে ২১ রান করেন হার্দিক পান্ডিয়া।

কেকেআরের নির্বিষ বোলিং

কেকেআরের নির্বিষ বোলিং

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের বোলিং নির্বিষ মনে হয়েছে। একটি করে উইকেট নেন শিবম মাভি ও বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক কুইন্টন ডি কক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+