আইপিএল ২০২০ : শাহরুখের সামনে যুবশক্তির বিস্ফোরণ, রাজস্থানের বিরুদ্ধে ৩৭ রানে জয় কেকেআরের

আইপিএল ২০২০ : শাহরুখের সামনে যুবশক্তির বিস্ফোরণ, রাজস্থানের বিরুদ্ধে ৩৭ রানে জয় কেকেআরের

মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খানের সামনে জ্বলে উঠল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) যুবশক্তি। শুভমান গিল, শিবম মাভি এবং কমলেশ নাগারকোটির নায়কোচিত পারফরম্যান্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ রানের দুর্দান্ত জয় পেয়েছে দীনেশ কার্তিকের দল। এক ধাক্কায় লিগ তালিকার অনেকটা ওপরে উঠে এল কেকেআর। স্বার্থক হল কিং খানের দুবাই সফর।

টসে জিতে ফিল্ডিং স্মিথের

টসে জিতে ফিল্ডিং স্মিথের

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যানরা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে মনে করা হয়। বল গ্রিপ করতে সমস্যায় পড়তে পারতেন বোলাররা। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ।

কেকেআরের ১৭৪

কেকেআরের ১৭৪

আগে ব্যাট করতে নেমে কেকেআরের শুরুটা ভালো হয়। ওপেনার শুভমান গিল ও সুনীল নারিনের মধ্যে ৩৬ রানের পার্টনারশিপ হয়। ১৫ রান করে আউট হন নারিন। ৪৭ রান করে সাজঘরে ফেরার আগে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান শুভমান গিল। ১৭ বলে ২২ রান করেন নীতীশ রানা। ১৪ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান আন্দ্রে রাসেল। তিনটি ছয় দিয়ে শুরু করেও থেমে যায় ক্যারিবিয়ান ঝড়। শেষের দিকে কেকেআরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে কলকাতাকে তিনি ১৭৪ পর্যন্ত পৌঁছে দেন। ৬ উইকেট হারিয়ে এই স্কোরে পৌঁছয় শাহরুখ খানের দল। রাজস্থানের হয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি অসাধারণ বোলিং করেন জোফ্রা আর্চার। একটি করে উইকেট নেন অঙ্কিত রাজপুত, জয়দেব উনাদকাট ও টম কারান।

রাজস্থান রয়্যালসের ব্যাটিং

রাজস্থান রয়্যালসের ব্যাটিং

কেকেআরের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আউট হন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ (৩)। ২১ রান করে আউট হন ওপেনার জোস বাটলার। এরপর রাজস্থানের ব্যাটিংয়ে ধস নামে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে আটকে যায় স্টিভ স্মিথদের ইনিংস। রাজস্থানের হয়ে সর্বাধিক ৫৪ রান করেন টম কারান।

কেকেআরের দুর্দান্ত বোলিং

কেকেআরের দুর্দান্ত বোলিং

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত ভাবে দলের বোলারদের ব্যবহার করেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তাঁর সিদ্ধান্তকে সমর্থন জানান কলকাতার তরুণ ফাস্ট বোলার শিবম মাভি ও কমলেশ নাগারকোটি। দুই ক্রিকেটারই ২টি করে উইকেট নেন। একটি দুর্দান্ত ক্যাচ নেন নাগারকোটি। ২ উইকেট নেন স্পিনার বরুণ চক্রবর্তী। অন্যদিকে গুরুত্বপূর্ণ সময়ে রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথের উইকেট নিয়ে কেকেআরের জয়ের রাস্তা খুলে দেন প্যাট কামিন্স। ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার পান কেকেআরের মাভি।

মাঠে শাহরুখ

মাঠে শাহরুখ

দলকে উদ্বুদ্ধ করতে বুধবার মাঠে হাজির হয়েছিলেন কেকেআরের মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খান। ফাঁকা গ্যালারিতে বসে দলের ক্রিকেটারদের বীর বিক্রম দেখে মুগ্ধ হন কিং খান। ম্যাচ শেষে হাত নেড়ে দলের সব ক্রিকেটারদের অভিবাদন জানান কেকেআরের মালিক শাহরুখ।

লিগ তালিকার দ্বিতীয় স্থানে কেকেআর

লিগ তালিকার দ্বিতীয় স্থানে কেকেআর

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের ফলে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেকেআর। তিন ম্যাচ খেলে ৪ পয়েন্টে অবস্থান করছে দীনেশ কার্তিকের দল। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটের নিরেখে কলকাতার থেকে এক ধাপ নিচে রয়েছে রাজস্থান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+