আইপিএল ২০২০ : টসে জিত নতুন অধিনায়ক মর্গ্যানের, মুম্বইয়ের বিরুদ্ধে আগে ব্যাটিং কেকেআরের

আইপিএল ২০২০ : টসে জিত নতুন অধিনায়ক মর্গ্যানের, মুম্বইয়ের বিরুদ্ধে আগে ব্যাটিং কেকেআরের

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস জিতলেন কেকেআরের নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শাহরুখ খান শিবির। প্রথম ইনিংসে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান খাড়া করতে চান কেকেআর অধিনায়ক। রাতে দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় বোলাররা সুবিধা পাবেন বলে মনে করেন ইয়ন মর্গ্যান।

আইপিএল ২০২০ : টসে জিত নতুন অধিনায়ক মর্গ্যানের, মুম্বইয়ের বিরুদ্ধে আগে ব্যাটিং কেকেআরের

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হলেও রাতের দিকে তা মন্থর হবে বলে আগেই জানিয়েছেন কিউরেটর। এই পিচে আগে ব্যাট করে ১৭০ থেকে ১৮০ রান তুললেই পরে ব্যাট করা দলের কাছে তা তাড়া করা মুশকিল হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই কথা মাথায় রেখেই টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে কেকেআরের। নেতা দীনেশ কার্তিকের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। তাই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে কার্তিকের পরিবর্তে ইয়ন মর্গ্যানকে অধিনায়ক নির্বাচন করেছে কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডকে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জেতানো এই ব্যক্তি আইপিএল ২০২০-তে কী কামাল দেখান, সেদিকে তাকিয়ে বিশ্ব।

ভাল কিছু করার স্বার্থে আজকের ম্যাচে কেকেআর শিবিরে তিনটি পরিবর্তন করা হয়েছে। এই প্রথমবার আইপিএল ২০২০-তে খেলতে নামছেন ক্রিস গ্রিন। প্রত্যাবর্তন ঘটেছে তরুণ ফাস্ট বোলার শিবম মাভি। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স দলেও একটি পরিবর্তন করা হয়েছে।

কেকেআরের প্রথম একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ক্রিস গ্রিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+