আইপিএল ২০২০ : আবুধাবিতে পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত কেকেআরের

আইপিএল ২০২০ : আবুধাবিতে পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত কেকেআরের

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আবুধাবির ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় স্কোর খাড়া করতে চান নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। এই মাঠেই সিএসকে-র বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করেছিল কেকেআর। ১০ রানে ম্যাচ জিতেওছিল শাহরুখ খান শিবির। হয়তো সেই কারণেই পাঞ্জাবের বিরুদ্ধে সিদ্ধান্ত অপরিবর্তিত রাখলেন নাইট নেতা।

আইপিএল ২০২০ : আবুধাবিতে পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত কেকেআরের

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারায় কেকেআর। ফলে আত্মবিশ্বাসে ভর করে আজকের ম্যাচ খেলতে নেমেছেন দীনেশ কার্তিকরা। যদিও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে উইনিং কম্বিনেশন ভেঙেছে কেকেআর। তরুণ ফাস্ট বোলার শিবম মাভির পরিবর্তে আজ খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণ। গত আইপিএলে নাইট জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন কর্নাটকী ফাস্ট বোলার।

অন্যদিকে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার অষ্টম স্থানে অবস্থান করা কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে আজকের ম্যাচ কার্যত ডু অর ডাই গোছের। সফলতার লক্ষ্যে দলে বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। কেকেআরের বিরুদ্ধে ক্রিস জর্ডন। খেলছেন অর্শদীপ সিংও।

কেকেআরের প্রথম একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, কমলেশ নাগারকোটি, বরুণ চক্রবর্তী।

পাঞ্জাবের প্রথম একাদশ : কেএল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রভসীমরণ সিং (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, মনদীপ সিং, মুজিব উর রহমান, ক্রিস জর্ডন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+