আইপিএল ২০২০:কেকেআর বনাম সানরাইজার্স, টস জিতে ফিল্ডিং ওয়ার্নারের, নাইট শিবিরে ২টি পরিবর্তন
আইপিএল ২০২০:কেকেআর বনাম সানরাইজার্স,টস জিতে ফিল্ডিং ওয়ার্নারদের,দুই দলের পরিবর্তন জানুন
আইপিএল ২০২০ অভিযানের সুপার সান ডে-র ম্যাচে আবুধাবিতে আজ মুখোমুখি কেকেআর-সানরাইজার্স। এদিন টস জিতে নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ সানরাইজার্সের। আবুধাবিতে দিনের ম্যাচে এদিন টস জিতে ফিল্ডিং নিলেন ওয়ার্নার। ফলে নাইটদের বোলিংয়ের বিরুদ্ধে তাঁদের এদিন রান তাড়া করে ম্যাচ জেতার চ্যালেঞ্জ নিতে হবে। নাইট রাইডার্স দলে এদিন ২টি পরিবর্তন রয়েছে।

নাইট রাইডার্স দলে এদিন দুটি পরিবর্তন রয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় কুলদীপ যাদব ও ক্রিস গ্রিনের জায়গা এদিন লকি ফার্গুসনকে নিয়ে দল সাজানের মর্গ্যান। অন্যদিক সানরাইজার্স দলেও এদিন দুটি পরিবর্তন। স্পিনে শাহবাজ নাদিমের পরিবর্তে আব্দুল সামাদ ও খলিল আহমাদের জায়গায় এদিন বাসিল থাম্পি দলে এলেন।
একনজরে কেকেআর একাদশ
শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।
একনজরে সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, বিজয় শংকর, আব্দুল সামাদ, রশিদ খান, সন্দীপ শর্মা, বসিল থাম্পি, টি নটরাজন।
আইপিএল ২০২০তে টানা ২টি ম্যাচ হেরে আজ হারের হ্যাটট্রিকের সামনে কেকেআর। চলতি আইপিএলে দ্বিতীয় ম্যাচ সানরাইজার্সকে হারাতে সক্ষম হয়েছিল নাইটরা। এদিন সেই পারফর্ম্যান্সের রিপিট করে কেকেআর জয়ের ছন্দে ফিরতে পারে কিনা, সেটা এখন দেখার।












Click it and Unblock the Notifications