আইপিএল ২০২০: কেকেআর বনাম সানরাইজার্স, টস জিতে ব্যাটিং ওয়ার্নারদের, দুই দলের প্রথম একাদশ জেনে নিন

আইপিএল ২০২০: কেকেআর বনাম সানরাইজার্স, টস জিতে ব্যাটিং ওয়ার্নারদের, দুই দলের প্রথম একাদশ জেনে নিন

আইপিএল ২০২০তে আবুধাবিতে আজ কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ডুয়েল। দুই দলই ১৩তম আইপিএলের প্রথম ম্যাচ হেরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামল। আজ পয়েন্ট টেবিলে খাতা খোলার অপেক্ষায় দুই দল। ওয়ার্নার বনাম কামিন্স, মর্গ্যান বনাম রাশিদ খানের লড়াইয়ে ঢাকে কাঠি। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ওয়ার্নার। শুরুতে ব্যাটিং সবসময়ই পছন্দ সানরাইজার্সের। আবধুাবিতে আজ সেক্ষেত্রে রান তাড়া করবে কলকাতা।

আইপিএল ২০২০: কেকেআর বনাম সানরাইজার্স,

প্রসঙ্গত গত বছর লিগ পর্বে দুই দল নিজেদের হোম ম্যাচ জিতেছিল। সানরাইজার্স দলের ওপেনার ডেভিড ওয়ার্নার দুই ম্যাচেই জ্বলে উঠেছিলেন। দুই ম্যাচেই ওয়ার্নার হাফ সেঞ্চুরি হাঁকান। এদিন স্বদেশীয় প্যাট কামিন্সের বিরুদ্ধে ওয়ার্নারকে খেলতে হবে। আইপিএল ২০২০-তে মুম্বইয়ের বিরুদ্ধে ৩ ওভারে ৪৯ রান খরচ করেন কামিন্স। এদিন সানরাইজার্সের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠতে পারেন কিনা, দেখার।

অন্যদিকে শেষবার মর্গ্যান বনাম রশিদ লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন মর্গ্যান। ইংল্যান্ড বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে মর্গ্যান ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন। যার মধ্য়ে রশিদ খানকে মর্গ্যান ৭টি ছক্কা হাঁকান। এদিন ফের মর্গ্যান বনাম রশিদ লড়াই কেমন জমে ওঠে দেখার অপেক্ষায় আইপিএল ফ্যানেরা।

কেকেআর দলে এদিন দুটি পরিবর্তন রয়েছে। নিখিল নায়েক ও সন্দীপ ওয়ারিয়ারের জায়গায় বরুণ চক্রবর্তী ও কমলেশ নাগারকোটি দলে এলেন।

একনজরে কেকেআরের একাদশ

শুভমান গিল, সুনীল নারিন, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, শিবম মাভি,কমলেশ নাগারকোটি

একনজরে সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

অন্যদিকে সানরাইজার্স হায়দরবাদেরও এদিন পরিবর্তন রয়েছে। চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মিচেল মার্স। তার জায়াগায় আজ মহম্মদ নবি দলে এলেন।

জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, মনীশ পান্ডে, প্রিয়ম গর্গ, ঋদ্ধিমান সাহা, অভিষেক শর্মা, মহম্মদ নবি, রশিদ খান, ভুবেনশ্বের কুমার, খলিল আহমেদ, টি নটরাজন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+