আইপিএল ২০২০ : রাজস্থানকে ১৭৫ রানের লক্ষ্য কেকেআরের, অর্ধশতরান হাতছাড়া দুর্দান্ত গিলের
আইপিএল ২০২০ : রাজস্থানকে ১৭৫ রানের লক্ষ্য কেকেআরের, অর্ধশতরান হাতছাড়া গিলের
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অর্ধশতরান হাতাছাড়া হলেও আজ দুর্দান্ত ব্যাটিং করেন কেকেআরের তরুণ ওপেনার শুভমান গিল। শেষের দিকে অসাধারণ ব্যাটিং করেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান।

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যানরা কিছুটা হলেও সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। বল গ্রিপ করতে সমস্যায় পড়তে পারেন বোলাররা। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথ।
আগে ব্যাট করতে নেমে কেকেআরের শুরুটা ভালো হয়। ওপেনার শুভমান গিল ও সুনীল নারিনের মধ্যে ৩৬ রানের পার্টনারশিপ হয়। ১৫ রান করে আউট হন নারিন। ৪৭ রান করে সাজঘরে ফেরার আগে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান শুভমান গিল। ১৭ বলে ২২ রান করেন নীতীশ রানা। ১৪ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান আন্দ্রে রাসেল। তিনটি ছয় দিয়ে শুরু করেও থেমে যায় ক্যারিবিয়ান ঝড়।
তবে শেষের দিকে কেকেআরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে কলকাতাকে তিনি ১৭৪ পর্যন্ত পৌঁছে দেন। রাজস্থানের হয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি অসাধারণ বোলিং করেন জোফ্রা আর্চার। একটি করে উইকেট নেন অঙ্কিত রাজপুত, জয়দেব উনাদকাট ও টম কারান।












Click it and Unblock the Notifications