মর্গ্যানের অধিনায়কোচিত ঝোড়ো ইনিংসে মরণ বাঁচন ম্যাচে রাজস্থানকে কত রানের টার্গেট দিল কেকেআর
আইপিএল ২০২০: ৩৫ বলে ৬৮ রানের ইনিংস ইয়ন মর্গ্যানের, যার সুবাদে ১৯১ রান তুলে রাজস্থানকে জয়ের জন্যে ১৯২ রানের টার্গেট ছুঁড়ে দিল কেকেআর
অধিনায়ক মর্গ্যানের ইনিংসে রাজস্থানকে জয়ের জন্যে বড় রানের টার্গেট ছুঁড় দিল কেকেআর। ম্যাচে তেওয়াটিয়ার এক ওভারে গিল ও নারিনকে হারিয়ে একসময় চাপে পড়েছিল কলকাতা। খাদের কিনারা থেকে টেনে তুললেন মর্গ্যান।
অধিনায়কোচিত ইনিংসে ৩৫ বলে ৬৮ রানের ঝোড়ো ব্যাটিংয়ে দলকে ১৯১ রানে পৌঁছে দেন মর্গ্যান। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ১৯০ পার করান। সব মিলিয়ে ৫টি চার ও ৬ টি ছক্কায় দলের হাল ধরে রাজস্থানকে জয়ের জন্যে ১৯২ রানের টার্গেট ছুঁড়ে দিলেন ক্যাপ্টেন মর্গ্যান। ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছে প্লে অফের চার নম্বরে যাওয়ার রাস্তা কিছুটা মসৃণ করবে কলকাতা।

ম্যাচে শুরুটা অবশ্য একেবারেই ভালো করেনি কেকেআর। ইনিংসের দ্বিতীয় বলেই জোফরা আর্চারের বাউন্সারে ব্যাটের কানা ঠেকিয়ে ০ রানে নীতীশ রানা উইকেট দিয়ে আসেন। প্রথম ওভারটা রাজস্থানের হলেও পরের ৫ ওভারে ভালো প্রত্যাবর্তন করে কলকাতা। ফলে পাওয়ার প্লে শেষে কেকেআর ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলতে পারে।
পাওয়ার প্লের পর যদিও ফের ম্যাচ রাজস্থানের। নবম ওভারে তেওয়াটিয়া ২ বলের ব্যবধানে গিলকে ৩৬ ও নারিনকে ০ রানে আউট করেন। সেখান থেকে ম্যাচের মোর ঘোরালেন মর্গ্যান। তিন নম্বরে রাহুল ত্রিপাঠী ৩৯ রান হাঁকান।
চোট সারিয়ে নাইটদের হয়ে প্রত্যাবর্তনের পর এদিন ১১ বলে ২৫ রান আন্দ্রে রাসেলের। প্যাট কামিন্সও ১১ বলে প্রয়োজনীয় ১৫ রান জুড়ে দেন। ফলে দিনের শেষে দুরন্ত ব্যাটিংয়ে রাজস্থানকে ১৯২ রানের টার্গেট ছুড়ে দিল কেকেআর।
শিশির ফ্যাক্টরকে মাথার রেখে কামিন্স-মাভি, বরুণ-নারিনরা বল হাতে ম্যাচ জেতাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications