আইপিএল ২০২০ : হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির

আইপিএল ২০২০ : হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। পরপর দুই ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষ স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের দল। অন্যদিকে পরপর দুই ম্যাচ হেরে লিগ তালিকার সর্বশেষ স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নার। আজকের ম্যাচ জিতে আইপিএল ২০২০-তে নিজেদের প্রাসঙ্গিক করতে মরিয়া হায়দরাবাদ।

আইপিএল ২০২০ : হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাতের দিকে শিশির সমস্যা থাকায় অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা ব্যাটসম্যানদের। বল গ্রিপ করতে সমস্যার পড়তে পারেন বোলার এবং ফিল্ডাররা। সেই সুযোগকেই তিনি কাজে লাগাতে চান বলে জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আজকের ম্যাচে খেলছেন ইশান্ত শর্মা।

অন্যদিকে আজকের ম্যাচের জন্য অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে দল থেকে বাদ দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পরিবর্তে আইপিএল অভিষেক ঘটতে চলেছে আব্দুল সামাদের। খেলছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে না পারার জন্য বাদ পড়তে হয়েছে বাংলার উইকেটরক্ষককে। যেনতেন প্রকারেণ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল ২০২০-তে নিজেদের প্রথম দুই পয়েন্ট পেতে মরিয়া ডেভিড ওয়ার্নার শিবির।

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), মার্নাস স্টোইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, নরিখ নর্কিয়া, কাগিসো রাবাডা।

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, টি নটরাজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+