আইপিএল ২০২০ : শ্রেয়স-পৃথ্বী ঝড়ে কেকেআরের বিরুদ্ধে রানের পাহাড়ে দিল্লি, স্কোর ২২৮/৪
আইপিএল ২০২০ : শ্রেয়স-পৃথ্বী ঝড়ে কেকেআরের বিরুদ্ধে রানের পাহাড়ে দিল্লি, স্কোর ২২৮/৪
অধিনায়ক শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ ও ঋষভ পন্থের বিধ্বংসী ব্যাটিংয়ে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছল দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান করেছে রাজধানীর দল। একই সঙ্গে আইপিএলে দ্বিতীয় সর্বাধিক স্কোরে পৌঁছলো দিল্লি ক্যাপিটালস।

শনিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। দিল্লির ক্যাপিটালসের ওপেনার পৃ্থ্বী শ ও শিখর ধাওয়ানের মধ্যে ৫৬ রানের পার্টনারশিপ হয়। দুটি চার ও দুটি ছয় সহ ১৬ বলে ২৬ রান করে আউট হন গব্বর। তাঁর তরুণ পার্টনার পৃথ্বীর চালু থাকে আরও অনেকক্ষণ। ৩৫ বলে অর্ধশতরান করেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। ৪১ বলে ৬৬ রান করে আউট হন পৃথ্বী। চারটি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।
দুই ওপেনার আউট হওয়ার পর ব্যাট হাতে বিস্ফোরণ ঘটাতে শুরু করেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও উইকেটরক্ষক ঋষভ পন্থ। দুই ক্রিকেটারের মধ্যে ৭২ রানের পার্টনারশিপ হয়। ১৭ বলে ৩৮ রান করে আউট হন পন্থ। পাঁচটি চার ও একটি ছয় আসে তাঁর ব্যাট থেকে। বিধ্বংসী মেজাজে থাকা শ্রেয়স আইয়ার অপরাজিত থাকেন ৮৮ রানে। তাঁর ৩৮ বলের ইনিংস থেকে সাতটি চার ও ছটি ছক্কা এসেছে। সাজানো তাঁর অনবদ্য ইনিংস।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেরা বোলিং করেন অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। দলের বাকি বোলাররা ১০-এর বেশি ইকোনমি রেটে স্পেল শেষ করলেও ২ উইকেট ক্যারিবিয়ান ক্রিকেটার। ৪ ওভার বল করে মাত্র ২৯ রান দে মাসেলম্যান। একটি করে উইকেট নেন কমলেশ নাগারকোটি ও বরুণ চক্রবর্তী। ম্যাচ জিততে নির্ধারিত ২০ ওভারে রান করতে হবে কেকেআর-কে।












Click it and Unblock the Notifications