আইপিএল ২০২০ : হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত চেন্নাইয়ের

আইপিএল ২০২০ : হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত চেন্নাইয়ের

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় আগে ব্যাট করে রানের পাহাড় খাড়া করতে চান সিএসকে অধিনায়ক এমএস ধোনি। জানালেন, আগের দুটি ম্যাচে টসে জিতলেও একই সিদ্ধান্ত নিতেন।

আইপিএল ২০২০ : হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত চেন্নাইয়ের

চলতি টুর্নামেন্টে এই প্রথমবার আগে ব্যাট করার সুযোগ পেল চেন্নাই সুপার কিংস। তার ফায়দা নিতে মরিয়া মহেন্দ্র সিং ধোনি শিবির। আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলা সিএসকে মাত্র দুটি মোকাবিলা জিততে পেরেছে। প্লে-অফে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে চেন্নাই সুপার কিংসের। জিততে হবে কমপক্ষে আরও চারটি ম্যাচ। তবেই ২০১০ সালের ইতিহাস পুনরাবৃত্তি হওয়া সম্ভব।

দশ বছর আগে আইপিএলের মাঝপথে সাত নম্বর স্থানেই ছিল চেন্নাই সুপার কিংস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার পাশাপাশি চ্যাম্পিয়নও হয়েছিলেন এমএস ধোনিরা। তবে এবার লড়াইটা যে আরও কঠিন, তা মেনে নিয়েছেন ক্যাপ্টেন কুল। সবার আগে আজকের ম্যাচ জেতাটা বেশি দরকারি বলে জানিয়েছেন সিএসকে নেতা।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজকের ম্যাচ জিততে দলে একটি পরিবর্তন করেছে সিএসকে। খেলছেন পীয়ূষ চাওলা। একটি পরিবর্তন ঘটানো হয়েছে সানরাইজার্স দলেও।

সিএসকে-র প্রথম একাদশ : শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসিস, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, পীয়ূষ চাওলা, শার্দুল ঠাকুর, করণ শর্মা।

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, কেন উইলিয়ামন, প্রিয়ম গর্গ, বিজয় শঙ্কর, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, খলিল আহমেদ, টি নটরাজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+