আইপিএল ২০২০ : শারজায় দিল্লির বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত সিএসকে-র

আইপিএল ২০২০ : শারজায় দিল্লির বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত সিএসকে-র

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। শারজার ছোট মাঠ এবং ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান খাড়া করতে চান সিএসকে নেতা এমএস ধোনি। রাতের দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইপিএল ২০২০ : শারজায় দিল্লির বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত সিএসকে-র

গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রাখে সিএসকে। সম্ভাবনা আরও বাড়াতে আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততে মরিয়া এমএস ধোনি শিবির। সেই লক্ষ্যে দলে একটি পরিবর্তন করেছে চেন্নাই সুপার কিংস। আজ পীয়ূষ চাওলার পরিবর্তে কেদার যাদবকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে হলুদ ব্রিগেড। শারজার রান সহায়ক উইকেটে এক জন ব্যাটসম্যান বেশি খেলাচ্ছে সিএসকে।

অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে যে দল নিয়ে খেলতে নেমেছিল, তা অপরিবর্তিত রেখেছে দিল্লি ক্যাপিটালস। চোটগ্রস্ত হলেও আজকের ম্যাচ খেলছেন শ্রেয়স আইয়ার। চোটের কারণে সিএসকে-র বিরুদ্ধেও খেলতে পারছেন না ঋষভ পন্থ। আজ জিতলে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার প্রথম স্থানে পৌঁছে যাবে শ্রেয়স আইয়ারের দল।

সিএসকে-র প্রথম একাদশ : স্যাম কারান, ফাফ ডুপ্লেসিস, শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, করণ শর্মা, দীপক চাহার।

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, তুষার দেশপান্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+