প্লে অফের মরণ বাঁচন ম্যাচে টসে হার পাঞ্জাবের, রাহুলদের ব্যাটিংয়ে আমন্ত্রণ ধোনির, ২ দলেই একাধিক বদল

প্লে অফের মরণ বাঁচন ম্যাচে টসে হার পাঞ্জাবের, লোকেশ রাহুলদের ব্যাটিংয়ে আমন্ত্রণ ধোনির, ২ দলেই বদল

প্লে অফের লড়াইয়ে দুই পয়েন্টে খোঁজে আজ আইপিএল ২০২০-র লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামল কিংস ইলেভেন পাঞ্জাব। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ধোনির। ফলে শুরুতে ব্যাটিং কিংস ইলেভেন পাঞ্জাবের। দুই দলই আজ আইপিএল ২০২০তে তাঁদের শেষ ম্যাচ খেলতে নামল। দুই দলেই একাধিক পরিবর্তন রয়েছে।

প্লে অফের মরণ বাঁচন ম্যাচে টসে হার পাঞ্জাবের, লোকেশ রাহুলদের ব্যাটিংয়ে আমন্ত্রণ ধোনির, ২ দলেই বদল

প্লে অফে পৌঁছের জন্যে আজ পাঞ্জাব দলে একাধিক পরিবর্তন। দলে ফিরলেন পাঞ্জাবের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল।অর্শদীপকে বসিয়ে এদিন মায়াঙ্ককে দলে ফেরালেন লোকেশ রাহুল। সেই সঙ্গে এদিন পাঞ্জাব দলের অলরাউন্ডারের পরিবর্তে অলরাউন্ডার পরিবর্তন। অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে বাইরে রেখে বোলিং অলরাউন্ডার জিমি নিশামকে দলে নিল পাঞ্জাব।

কিংস ইলেভেন পাঞ্জাবের একাদশ

লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, মনদীপ সিং, দীপর হুডা, জিমি নিশাম, ক্রিস জর্ডন, মরুগান অশ্বিন, মহম্মদ শামি, রবি বিষ্ণোই।

অন্যদিকে পাঞ্জাবের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের আজ হারাবার কিছু নেই। চলতি মরুসমে এটি চেন্নাইয়ের শেষ ম্যাচ। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ এদিন চেন্নাই দলে একাধিক পরিবর্তন। শেন ওয়াটসনের পরিবর্তে ফ্যাফ ডুপ্লেসিস, কর্ণ শর্মার পরিবর্তে শার্দুল ঠাকুর ও মিচেল স্যান্টনারের পরিবর্তে দলে এলেন ইমরান তাহির।

চেন্নাই সুপার কিংস দলের একাদশ

ঋতুরাজ গাইকোয়াড়, ফ্যাফ ডুপ্লেসিস, আম্বাতি রাইডু, এম এস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), এন জগদীশন, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির, লুঙ্গি এনগিদি।

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিততে এদিন ১৪ ম্যাচ শেষে কিংস ইলেভেন পাঞ্জাব ১৪ পয়েন্টে পৌঁছবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+