আইপিএল ২০২০ : ফের ব্যর্থ ধোনি, ফ্যাফ-রায়ডু-জাড্ডুর ব্যাটে দিল্লির বিরুদ্ধে ১৭৯ তুলল চেন্নাই

আইপিএল ২০২০ : ফের ব্যর্থ ধোনি, ফ্যাফ-রায়ডু-জাদুর ব্যাটে দিল্লির বিরুদ্ধে ১৭৯ তুলল চেন্নাই

আরও একবার ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি। শারজার ছোট মাঠ এবং ব্যাটিং সহায়ক উইকেটে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলল চেন্নাই সুপার কিংস। ফ্যাফ ডুপ্লেসিস, আম্বাতি রায়ডু ও রবীন্দ্র জাদেজার অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যেই যে এতদূর পৌঁছতে পেরেছে সিএসকে, তা বলাই বাহুল্য।

আইপিএল ২০২০ : ফের ব্যর্থ ধোনি, ফ্যাফ-রায়ডু-জাদুর ব্যাটে দিল্লির বিরুদ্ধে ১৭৯ তুলল চেন্নাই

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। শারজার ছোট মাঠ এবং ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান খাড়া করতে চেয়েছিলেন সিএসকে নেতা এমএস ধোনি। রাতের দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় বোলাররা সুবিধা পাাবেন বলে মনে করেছিলেন এমএসডি।

যদিও সিএসকে-র শুরুটা মোটেই ভাল হয়নি। তিন বলে খেলে শূন্য রান করে সাজঘরে ফেরেন বাঁ-হাতি স্যাম কারান। এবার ফ্যাফ ডুপ্লেসিস ও শেন ওয়াটসনের মধ্যে ৮৭ রানের পার্টনারশিপ হয়। ৩৬ রান করে আউট হন ওয়াটসন। ৫৮ রানের লড়াকু ইনিংস খেলেন ফ্যাফ। ব্যাট হাতে এদিনও ব্যর্থ হলেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। মাত্র তিন রান করে আউট হন কিংবদন্তি। শেষ বেলায় ২৫ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আম্বাতি রায়ডু। ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা।

দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই উইকেট নেন ফাস্ট বোলার আনরিচ নরকিয়া। একটি করে উইকেট নেন কাগিসো রাবাডা ও তুষার দেশপান্ডে। বেশ কিছুটা রান দিয়ে দেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন ও অক্ষর প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+