গতি বাড়াল 'চেন্নাই এক্সপ্রেস', হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে অক্সিজেন পেল ধোনির সিএসকে

আইপিএল ২০২০ : হায়দরাবাদকে রানে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল সিএসকে

মরণ-বাঁচন ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে রানে হারিয়ে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছনোর রাস্তা খুলে রাখল চেন্নাই সুপার কিংস। ডেথ ওভারে ডোয়েন ব্র্যাভোদের দুর্দান্ত বোলিংয়ে কেল্লাফতে করল এমএস ধোনি শিবির। ৬ পয়েন্টে পৌঁছল চেন্নাই। আজ হেরে একই পয়েন্টে দাঁড়িয়ে রইলেন ডেভিড ওয়ার্নাররা।

টসে জেতেন ধোনি

টসে জেতেন ধোনি

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় আগে ব্যাট করে রানের পাহাড় খাড়া করতে চেয়েছিলেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। জানিয়েছিলেন, আগের দুটি ম্যাচে টসে জিতলেও একই সিদ্ধান্ত নিতেন।

সিএসকে-র ব্যাটিং

সিএসকে-র ব্যাটিং

কার্যত ডু অর ডাই ম্যাচে সবাইকে অবাক করে ফাফ ডুপ্লেসিসের সঙ্গে স্যাম কারানকে ওপেন করতে পাঠান চেন্নাই অধিনায়ক। শুরুটা ধীরে করলেও ধীরে ধীরে গিয়ার বদল করেন কারান। ২১ বলে ৩১ রানের ছোট অথচ গুরুত্বপূ্র্ণ ইনিংস খেলেন ইংল্যান্ড অল-রাউন্ডার। তিনটি চার ও দুটি ছক্কা এসেছে স্যাম কারানের ব্যাট থেকে। দলের দ্বিতীয় ওপেনার ফাফ ডুপ্লেসিস শূন্য রানে আউট না বলে সিএসকে-র ওপেনিং জুটিতে আরও রান উঠত। শেন ওয়াটসন ও আম্বাতি রায়ডুর মধ্যে ৮১ রানের পার্টনারশিপ হয়। ৩৮ বলে ৪২ রান করেন অজি ব্যাটসম্যান। ৩৪ বলে ৪১ করেন রায়ডু। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ২১ রানের বেশি করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। শেষবেলায় ১০ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে সিএসকে।

হায়দরাবাদের বোলিং

হায়দরাবাদের বোলিং

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন পেসার সন্দীপ শর্মা। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে তিনি ২ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ ও টি নটরাজন।

সানরাইজার্সের ব্যাটিং

সানরাইজার্সের ব্যাটিং

১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। পরাজিত দলের হয়ে সর্বাধিক ৩৯ বলে ৫৭ রান করেন কেন উইলিয়ামসন। ২৪ বলে ২৩ রান করেন জনি বেয়ারস্টো।

সিএসকে-র বোলিং

সিএসকে-র বোলিং

স্বমহিমায় ফেরা সিএসকে অধিনায়ক এমএস ধোনির উর্বর মস্তিষ্কের কাছে হার মেনেছে সানরাইজার্স হায়দরাবাদ। বিশেষ করে ডেথ ওভারে শার্দুল ঠাকুর ও ডোয়েন ব্র্যাভোর ব্যবহার সুন্দর ভাবে করেছেন মাহি। ২ উইকেট নিয়েছেন করণ শর্মা। ২ উইকেট নিয়েছেন ব্র্যাভো। একটি করে উইকেট নিয়েছেন স্যাম কারান, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+