আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম হায়দরাবাদ, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময় জেনে নিন

আইপিএল ২০২০ : পাঞ্জাব বনাম হায়দরাবাদ, এগিয়ে কোন দল? ম্যাচ প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০-তে নিজেদের ভাসিয়ে রাখতে বৃহস্পতিবারের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে কার্যত ডু অর ডাই। তাই ম্যাচে যে জোর মোকাবিলা হবে, তা চোখ বন্ধ করেই বলা যায়। তারই নিরিখে দেখে নেওয়া যাক, ধারে-ভারে কোন দল এগিয়ে। ম্যাচের প্রেক্ষাপট, স্থান এবং সময়ও এক নজরে দেখে নিলে ক্ষতি কী!

কিংস ইলেভেন পাঞ্জাবের শক্তি ও দুর্বলতা

কিংস ইলেভেন পাঞ্জাবের শক্তি ও দুর্বলতা

শক্তি : অধিনায়ক কেএল রাহুল ও ওপেনার মায়াঙ্ক আগরওয়াল দলের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। দলে গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ারদের মতো দক্ষ ব্যাটসম্যানরাও রয়েছেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত আট উইকেট নিয়ে ফেলা কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার মহম্মদ শামি, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন। সঙ্গে রবি বিষ্ণোই, মুরুগান অশ্বিনদের সাহায্য তিনি পাবেন বলেই আশা করা যায়।

দুর্বলতা : কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল ছাড়া সেভাবে জ্বলে উঠতে পারেননি পাঞ্জাবের কোনও ব্যাটসম্যান।

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা

শক্তি : ব্যাটিং : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ওপেনার জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে এবং কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন প্রিয়ম গর্গ, অভিষেক শর্মার মতো তরুণ ব্যাটসম্যানরাও। সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগের মূল গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন রশিদ খান। দলে রয়েছেন খলিল আহমেদ, টি নটরাজনের মতো ফাস্ট বোলাররাও।

দুর্বলতা : ধারাবাহিকতার অভাব এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান সমস্যা। চোট পেয়ে ভুবনেশ্বর কুমারের ছিটকে যাওয়াটাও হায়দরাবাদের দুর্বলতা হতে পারে।

এগিয়ে কোন দল

এগিয়ে কোন দল

দুই দলই তাদের আগের ম্যাচ হেরে বসে রয়েছে। তাই বৃহস্পতিবারের ম্যাচ জিততে মরিয়া পাঞ্জাব ও হায়দরাবাদ। তবে শক্তির বিচারে দুই দল যে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা বলতে কোনও অসুবিধা নেই।

কোথায়, কখন ম্যাচ

কোথায়, কখন ম্যাচ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদ। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে খেলা। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+