আজ মাঠে নামলেই মুকুটে নতুন পালক, আইপিএলে ইতিহাস রচনার পথে ধোনি

আজ মাঠে নামলেই মুকুটে নতুন পালক, আইপিএলে ইতিহাস রচনার পথে ধোনি

আজ মাঠে নামলেই আইপিএলে ইতিহাস রচনা করবেন মহেন্দ্র সিং ধোনি। এমন এক নজির স্থাপন করবেন, যা ভাঙতে মুখিয়ে থাকবেন অন্যান্য ক্রিকেটাররা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমে কোন মাইলফলক স্থাপন করবেন এমএসডি, তা এক নজরে দেখে নেওয়া যাক।

২০০তম ম্যাচ খেলবেন ধোনি

২০০তম ম্যাচ খেলবেন ধোনি

আইপিএলে এখনও পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছেন এমএস ধোনি। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামলে ইতিহাস রচনা করবেন সিএসকে অধিনায়ক। টুর্নামেন্টে ২০০তম ম্যাচ খেলবেন মাহি। এমন নজির অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই।

ওয়েটিং রুমে কারা

ওয়েটিং রুমে কারা

আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নেমে টুর্নামেন্টে ১৯৭তম ম্যাচ খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তালিকার তৃতীয় স্থানে থাকা সুরেশ রায়না আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলেছেন।

কততম স্থানে বিরাট

কততম স্থানে বিরাট

আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টুর্নামেন্টে ১৮৬টি ম্যাচ খেলেছেন ভিকে। ১৯১টি ম্যাচ খেলে দীনেশ কার্তিক তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।

ধোনির আইপিএল কেরিয়ার

ধোনির আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলে ৪৫৬৮ রান করেছেন এমএস ধোনি। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৪। আইপিএলে ৩০৬টি চার ও ২১৫টি ছক্কা হাঁকিয়েছেন সিএসকে অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+