স্বপ্নের আইপিএল ২০২০ লোকেশ রাহুলের, কমলা টুপির মালিক কত রান হাঁকালেন
স্বপ্নের আইপিএল ২০২০ লোকেশ রাহুলের, কমলা টুপির মালিক কত রান হাঁকালেন
আইপিএল ২০২০তে স্বপ্নের মরসুম শেষ করলেন লোকেশ রাহুল। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রান না করতে পারলেও ১৪ ম্যাচ জুড়ে দুরন্ত ক্রিকেট উপহার রাহুলের।

কত রানে মরসুম শেষ করলেন রাহুল
১৩ তম আইপিএলে ১৪ ম্যাচ শেষে রাহুল ৬৭০ রান হাঁকিয়ে মরসুম শেষ করলেন। আইপিএল ২০২০তে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দাপটের সঙ্গে শীর্ষস্থান ধরে রাখলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার।

কমলা টুপির মালিক
চলতি আইপিএলে কমলা টুপির লড়াইয়ে ধরাছোঁয়ার বাইরে ভারতীয় ব্যাটসম্যান। ১৪ ম্যাচে রাহুলের ঝুলিতে ৬৭০ রান। শেষে ম্যাচে লুঙ্গি এনগিদির শিকার হয়ে ২৭ বলে ২৯ রান হাঁকিয়ে এদিন আউট হন।

আইপিএল ২০২০তে রাহুলের সেরা ইনিংস
আইপিএলে এবছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লোকেশ রাহুল ১৩২ রানের অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুবাইয়ে সেই ম্যাচে ৬৯ বলে রাহুল ১৩২ রান হাঁকান। এটাই আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয় ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

মরসুমে কটি সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি
এবছর আইপিএলে লোকেশ রাহুল ৫টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৫৮টি চারের পাশাপাশি ২৩টি ছক্কা হাঁকিয়েছেন রাহুল। আইপিএলের ইতিহাসে এটাই রাহুলের সেরা মরসুম। এর আগে ২০১৮ আইপিএলে রাহুল ৬৫৯ রান হাঁকান।

রাহুলের পর তালিকার দ্বিতীয় স্থানে কে
১৩ তম আইপিএলে সর্বাধিক রান হাঁকানোর তালিকায় রাহুলের পর দ্বিতীয় স্থানে শিখর ধাওয়ান। ১৩ ম্যাচে ধাওয়ান ৪৭১ রান হাঁকিয়েছেন। শেষ দুই ম্যাচে ধাওয়ান দুবারই ০ রানে আউট হন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications